প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের কাছে চাঁদাবাজির অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা রয়েছেন।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশান ২-এ শাম্মী আক্তারের বাসার সামনে থেকে এই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদার (২১), মো. ইব্রাহিম হোসেন (২৪) ও আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)।
তাদের মধ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়কদের একজন।
আরেকজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তার নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন বলেন, চাঁদাবাজির অভিযোগ পেয়ে গুলশান-২ নম্বরের একটি বাসার সামনে থেকে আমরা তাদের গ্রেপ্তার করি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গুলশান থানার ওসি হাফিজুর বলেন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আগে ১০ লাখ টাকা চাঁদা পাওয়ার পর শনিবার গিয়ে বাকি টাকা দাবি করে। পরে পুলিশকে খবর দিলে আমরা গিয়ে পাঁচজনকে ধরে এনেছি।
পুলিশ জানায়, এর আগে গত ১৭ জুলাই গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ ও অপুসহ কয়েকজন। সেদিন বাসায় থাকা শাম্মী আক্তারের স্বামীকে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা আদায় করেন তারা।

দেশের অন্যতম শীর্ষ ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাসটিকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত সমাপনী পর্বের মাধ্যমে এ আয়োজন শেষ হয়। দুই শাখা মিলিয়ে মোট ২৬৮ জন শিক্ষার্থী শিক্ষাসমাপনী সনদ
১৫ ঘণ্টা আগে
চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, অগ্রগামী হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।
১৫ ঘণ্টা আগে
২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১৬ ঘণ্টা আগে