হজযাত্রীর বেশে পালানোর সময় এক আ.লীগ নেতা আটক

ডেস্ক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এরমধ্যে দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন আব্দুল আউয়াল সরদার নামের এক আওয়ামী লীগ নেতা।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আব্দুল আউয়াল সরদার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র ছিলেন। তিনি সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়ছিলেন বলে জানা যায়।

জানা যায়, ৫ আগস্ট সরকার পতন হলে তিনি গা ঢাকা দেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি দেশ ছেড়ে সৌদি আরবে হজে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাকে আটক করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

ইমিগ্রেশন পুলিশের তথ্যানুযায়ী, গত ৫ আগস্টের পট-পরিবর্তনের পর থেকে আউয়াল পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে চুপিসারে বিদেশে চলে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তাকে গোসাইরহাট থানায় আনা হচ্ছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদারকে গতকাল রাতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করেছে এমন একটি তথ্য জানতে পেয়েছি। তবে ইমিগ্রেশন থেকে ফরমালি কোনো তথ্য আমাদের কাছে এখনো আসেনি। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা রয়েছে কি না তা খোঁজ নিয়ে দেখছি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৭ জুলাই থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

মন্ত্রী জানান, পরীক্ষার্থীরা এখন থেকে পূর্বঘোষিত নিয়মিত রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলোতে অংশ নেবেন। তবে যেসব পরীক্ষা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছিল, সেগুলো পরে নতুন সময়সূচি প্রকাশ করে আবার নেওয়া হবে।

১ ঘণ্টা আগে

ধর্ষণ মামলায় চট্টগ্রাম মহানগর এনসিপির নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা।

২ ঘণ্টা আগে

মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ ট্রাইব্যুনালের

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

২ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপিপদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর: ইসি মাছউদ

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের ঘটনার ওপর ভিত্তি করে তার সংসদ সদস্যপদ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই বিষয়ে জাতীয় সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরই আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহ

৩ ঘণ্টা আগে