ব্যাংকে কুকি চিনের হামলা পরিকল্পিত: ডিআইজি নুরে আলম

বান্দরবান প্রতিনিধি
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা। ছবি : সংগৃহীত

‘অল্প সময়ে বড় অংকের টাকা জোগাড় করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালায় কুকি চিন।’ বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন ও আহত ২ পুলিশ সদস্যকে দেখতে গিয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা একথা বলেন।

নুরে আলম মিনা আরও বলেন, ‌‘রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনা একই ধরনের এবং একই চক্রের মনে হচ্ছে। ব্যাংকে ডাকাতির এ ঘটনা পূর্বপরিকল্পিত।’ 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে রুমা উপজেলা হাসপাতালে ব্যাংক ডাকাতির ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ডাকাতি হওয়া বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংকের কার্যালয় পরিদর্শন করেন।

তিনি বলেন, ‘এপ্রিল মাসে কয়েকটি উৎসব থাকায় ব্যাংকে টাকা বেশি থাকার সুযোগে সন্ত্রাসীরা ডাকাতির ঘটনা ঘটিয়েছে।’

গত মঙ্গলবার রাতে রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণ করা হয় সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে, তাকে এখনও উদ্ধার করা যায়নি।

গতকাল বুধবার ১২টার দিকে থানচি বাজারে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল সাধারণ গ্রাহক ও কর্মকর্তাদের অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল লুট করে পালিয়ে যায়। আর এই ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক বিরাজ করায় নিরাপত্তা জোরদার করা হয়।

উল্লেখ্য নিরাপত্তাজনিত কারণে বান্দরবান সদর শাখা ছাড়া ৬ উপজেলার সব ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘শক্তিশালী বন্ধুদেশে’র সঙ্গে তিস্তা ইস্যু আলোচনায় প্রধানমন্ত্রীকে বিরোধী দলীয় নেতার অভিনন্দন

বিরোধী দলীয় নেতা বলেন, ‘পানিসম্পদমন্ত্রী (মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি) গতকাল তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে, ইনশাল্লাহ যে নামেই হোক, কাজ (তিস্তা মহাপরিকল্পনার) শুরু হয়ে যাবে।’ তিনি বলেন, ‘আমরা নামের কাঙাল নয়, আমরা কামের কাঙাল।’

২ ঘণ্টা আগে

বাজেট পাসের পর হার্টে রিং বসানোর খরচ অর্ধেক কমে যাবে: প্রধানমন্ত্রী

হার্টে স্টেন্ট (রিং) বসানোর খরচ বাজেট পাসের পর প্রায় অর্ধেকে নেমে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমানে হার্টে স্টেন্ট করতে যেখানে প্রায় ১ লাখ টাকা লাগে, বাজেট কার্যকর হওয়ার পর সেই খরচ প্রায় ৫০ শতাংশ কমে যাবে।

২ ঘণ্টা আগে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর ৫ শতাংশে নামানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর

তিনি বলেন, কর কমানোর বিনিময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় আরও বিনিয়োগ করতে হবে। পাশাপাশি ভাষা শিক্ষা ও ল্যাঙ্গুয়েজ ক্লাব চালু করতে হবে এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ বাড়াতে হবে।

২ ঘণ্টা আগে

ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক

এতে আরও বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে নির্ধারিত ব্যতিক্রম ছাড়া সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে এনবিআরের ই-ট্যাক্স পোর্টাল (www.etaxnbr.gov.bd) ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

৩ ঘণ্টা আগে