বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলার বকুলিয়া গ্রামে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আটক আলাউদ্দীন (৫০)ঝিকরগাছা উপজেলার বকুলিয়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
তাকে আটকের তথ্য শনিবার (১৫ মার্চ) নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান। তিনি জানান, শুক্রবার রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, বুধবার ওই গৃহবধূর স্বামী তার দুই সন্তানকে নিয়ে আত্মীয় বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে ১১টার দিকে গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরের দিকে বাথরুমে যান। ঘরের দরজা খোলা পেয়ে আলাউদ্দীন ঘরে ঢুকে পড়ে। পরে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূ চিৎকারে অন্যরা বেরিয়ে এলে আলাউদ্দীন গামছা, টর্চলাইট ও হাতে থাকা ধারালো গাছি দা ফেলে পালিয়ে যান।
পরদিন বৃহস্পতিবার ওই গৃহবধূ ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়। পরে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে আলাউদ্দীনকে আটক করে।

২০২৪ সালে জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছিল, সেটাকে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে উলটো দিকে যাত্রার ভয়াবহ প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের অর্জন যেভাবে জনগণের হাতছাড়া হয়ে গিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হচ্ছে।
১৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দুই সাংবাদিক ও ২৫ জন নাট্যব্যক্তিত্ব এবং অভিনয়শিল্পীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দেওয়ার অভিযোগ জমা দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে অভিযোগ দাখিল করে।
১৯ ঘণ্টা আগে
দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার (২৭) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপর্শি গ্রামের সাত্তার সর্দারের ছেলে। ঘটনার সময় তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার বাসিন্দা ছিলেন।
১৯ ঘণ্টা আগে