প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর পল্লবীর গ্রিন সিটি এলাকার একটি নির্মাণাধীন ভবনে এক নারী সাংবাদিককে সারারাত আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর সংগ্রহের কথা বলে তাকে ডেকে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই নারী সাংবাদিক।
সোমবার (১৭ মার্চ) রাতে ঘটেছে এ ঘটনা। পরে ওই নারী সাংবাদিক মঙ্গলবার (১৮ মার্চ) মামলা করেছেন। এ দিন সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় এনামুল হক (৩৮) ও হামিদুর রহমান (৫০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আরও ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আটজনকে আসামি করা হয়েছে।
ওসি নজরুল ইসলাম বলেন, মাটিকাটা এলাকায় এক নারীকে যৌন হয়রানির তথ্য পেয়ে সেখানে গিয়েছিলেন ওই নারী সাংবাদিক। ধারণা করছি, আসামিদের কেউ পরিকল্পনা করে ওই নারীকে ডেকে নেন। তারপর তাকে বারনটেক এলাকার একটি আবাসন প্রকল্পের নির্মাণাধীন ভবনে আটকে রেখে ধর্ষণ করা হয়।
সকালে ৯৯৯-এ ফোন করলে ক্যান্টনমেন্ট থানার পুলিশ সেখানে যায়। পরে ঘটনাস্থল পল্লবী থানায় হওয়ায় ক্যান্টনমেন্ট থানার পুলিশরা ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পল্লবী থানায় দিয়ে আসে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে অভিযোগ দাখিল করে।
১৪ ঘণ্টা আগে
দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার (২৭) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপর্শি গ্রামের সাত্তার সর্দারের ছেলে। ঘটনার সময় তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার বাসিন্দা ছিলেন।
১৪ ঘণ্টা আগে
দেশের চা শিল্পের দীর্ঘদিনের সংকট নিরসন এবং খাতটির টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৫ ঘণ্টা আগে
রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করে সংস্থাটি।
১৬ ঘণ্টা আগে