প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুরে জুয়েলারি দোকানের শাটার ও কলাসিবল গেট খুলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকানে থাকা ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা এবং নগদ চার লাখ টাকা চুরি হয়।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং বাজারের নিউ রানা জুয়েলার্স দোকানে এ ঘটনা ঘটে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ৩টা ২১ মিনিটে একদল চোর দোকানের ভেতরে ঢুকে গ্লাস ভাঙে এবং সিন্দুকসহ বেরিয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে এবং এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী দোকান মালিক মাসুদ রানা বলেন, ‘রবিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। এরপর সোমবার সকাল ১০টায় দোকান খুলতে গিয়ে দেখি কলাপসিবল গেট ও শাটারের তালা ভাঙা। এরপর ভেতরে ঢুকে দেখি আমার স্বর্ণের দোকান ভাঙচুর এবং সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা নেই। দোকানে ৫০ ভরি নিজের স্বর্ণ ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল। এ ছাড়া ৬০০ ভরি রুপা এবং স্বর্ণ ও রুপা কেনার রশিদ সিন্দুকসহ নিয়ে যায়। ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৫৪ লাখ ও ৬০০ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার এবং নগদ চার লাখ টাকা নিয়ে যায়।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘চুরির বিষয়টি আমরা জানতে পেরেছি। ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে পুলিশের একাধিক টিম তদন্ত করেছে। খুব শিগগিরই চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হবে।’

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।
৮ ঘণ্টা আগে
২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৮ ঘণ্টা আগে
চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
৯ ঘণ্টা আগে
দেশের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে এ সময় কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।
৯ ঘণ্টা আগে