অপারেশন ডেভিল হান্ট: ৬ দিনে গ্রেপ্তার প্রায় চার হাজার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
৮ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট

শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্টের আওতায় ৫০৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। একই সময়ে অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছে আরও ৯৪৮ জন। এ ছাড়া ২৬টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এই তথ্য অনুযায়ী, অপারেশন ডেভিল হান্ট শুরুর পর গত ছয় দিনে এ অভিযানে সারা দেশে তিন হাজার ৯২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শেষ ২৪ ঘণ্টায় গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে এক হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৫০৯ জনকে, অন্যান্য মামলা ও গ্রেপ্তারি পরোয়ানায় আরও ৯৪৮ জনকে গ্রেপ্তার করা হয়।

গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টের আওতায় যেসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে একটি করে একনলা বন্দুক, ওয়ান শুটারগান, কার্তুজ, চাইনিজ ছুরি, দেশীয় ছুরি, চাইনিজ কুড়াল ও দেশীয় কুড়াল। আরও উদ্ধার করা হয়েছে দুটি চাইনিজ চাপাতি, তিনটি দা, চারটি ধামা ও ১০টি রামদা।

গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের খবর শুনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঠেকাতে গিয়ে হামলার শিকার হন। ছাত্ররা বলছেন, সেখানে ডেকে নিয়ে তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

ওই হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোকে নিয়ে বৈঠক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর গত শনিবার থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যারা দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রে লিপ্ত, তাদেরই এই অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হবে সারা দেশে। এরপর থেকে এই অভিযানে ছয় দিনে প্রায় চার হাজার ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য জানাল পুলিশ সদর দপ্তর।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফোনালাপে গ্যাস সংকটে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এ সময় পারস্পরিক স্বার্থে মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।’

১১ ঘণ্টা আগে

সংসদ ভবনে গণপূর্ত কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ভারপ্রাপ্ত স্পিকার আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

১১ ঘণ্টা আগে

বাংলাদেশের কাছে টনপ্রতি ১০ ডলার কমে ইউরিয়া সার বিক্রির আগ্রহ রাশিয়ার

বাংলাদেশের কাছে অন্যান্য দেশ থেকে আমদানি করা ইউরিয়া সারের তুলনায় প্রতি মেট্রিক টন ১০ ডলার কম দামে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি সরকারি পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহের কথা জানিয়েছে।

১২ ঘণ্টা আগে

আম্মার ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থী মারধরের অভিযোগ, তদন্তে রাবি প্রশাসন

সোমবার রাতেই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি ও রাকসু ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।

১৩ ঘণ্টা আগে