সুবিদ আলী ভূঁইয়া ও তার স্ত্রী-ছেলের নামে মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, তার স্ত্রী ও ছেলের নামে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বাকি দুই আসামি সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রী মাহমুদা আখতার ও ছেলে দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী।

তিনি আরও জানান, সুবিদ আলী ভূঁইয়া সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ছয় কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৮৫৫ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন।

পাশাপাশি সুবিদ আলী ভূঁইয়া ২২টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯১ কোটি ২৭ লাখ ১৩ হাজার ১৭০ টাকা জমা এবং ৯০ কোটি ১৫ লাখ ৯ হাজার ৮৫ টাকা উত্তোলন করেন।

তিনি নিজের ব্যাংক হিসাবে মোট ১৮১ কোটি ৪২ লাখ ২২ হাজার ২৫৫ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেন।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২), ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় সুবিদ আলী ভূঁইয়ার নামে মামলা করেছে দুদক।

আসামি মাহমুদা আখতার একে অপরের সহায়তায় এক কোটি ৮৩ লাখ ১৮ হাজার ১০৪ টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখেন। নিজের ও স্বার্থ সংশ্লিষ্ট ১২টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৩১ লাখ ৯১ হাজার ১৪ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেন তিনি।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা/দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২), ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার নামে মামলা হয়েছে।

এ ছাড়া আসামি মোহাম্মদ আলী কুমিল্লা উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপব্যহারপূর্বক দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করায় একই ধারায় আরও একটি মামলা করেছে কমিশন।

গত বছরের ২৪ অক্টোবর কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

একই আদেশে সুবিদ আলীর স্ত্রী মাহমুদা আখতার এবং তাদের ছেলে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফোনালাপে গ্যাস সংকটে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এ সময় পারস্পরিক স্বার্থে মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।’

৯ ঘণ্টা আগে

সংসদ ভবনে গণপূর্ত কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ভারপ্রাপ্ত স্পিকার আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

৯ ঘণ্টা আগে

বাংলাদেশের কাছে টনপ্রতি ১০ ডলার কমে ইউরিয়া সার বিক্রির আগ্রহ রাশিয়ার

বাংলাদেশের কাছে অন্যান্য দেশ থেকে আমদানি করা ইউরিয়া সারের তুলনায় প্রতি মেট্রিক টন ১০ ডলার কম দামে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি সরকারি পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহের কথা জানিয়েছে।

১০ ঘণ্টা আগে

আম্মার ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থী মারধরের অভিযোগ, তদন্তে রাবি প্রশাসন

সোমবার রাতেই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি ও রাকসু ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।

১১ ঘণ্টা আগে