বাড্ডায় ভবনে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মরদেহের প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় একটি ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনায় শান্তা বেগম (২৬) নামে আরও একজন মারা গেছেন।

রবিবার (২ জুন) দুপুর পৌনে ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মো. সোলেমান নামে আরও একজন ঘটনার দিন মারা যান। বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ওই নারীর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।’

নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নালিতেরচর গ্রামে। তারা বাবার নাম আব্দুল আজিজ।

নিহতের স্বামী মাছ ব্যবসায়ী নাসির উদ্দিন জানান, তিনি ঘটনার আগে মাছ কিনতে বাইরে ছিলেন। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে তার স্ত্রীকে ঘরের বাইরে দগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।

তিনি বলেন, ‘সিটি করপোরেশনের সংস্কারকাজ চলার সময় কয়েক দিন ধরে সেখানে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে তারা গুরুত্ব দেয়নি।’

গত ৩০ মে মেরুল বাড্ডা ডিআইটি ৪ নম্বর সড়কে খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, লাইনে লিকেজ থেকে গ্যাস জমে ওই বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

১৬ ঘণ্টা আগে

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

১৯ ঘণ্টা আগে

রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।

১ দিন আগে

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব, ক্লাস শুরু ১২ নভেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

১ দিন আগে