ঢাকায় নাটক ও টাঙ্গাইলে ঘুড়ি উৎসব স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫

হুমকির মুখে ঢাকা মহানগর নাট্য উৎসব স্থগিত করতে বাধ্য হয়েছে নাট্য উৎসব উদযাপন পরিষদ। অন্যদিকে টাঙ্গাইলের গোপালপুরে ভাঙচুর আতঙ্কে স্থগিত হয়ে গেছে ঘুড়ি উৎসব।

তবে টাঙ্গাইলের মধুপুরে দুই সংগঠনের বাধার মুখে কদিন আগে স্থগিত হওয়া লালন স্মরণোৎসবের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

ঢাকা মহানগর নাট্য উৎসব স্থগিত

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকার নাটক সরণি মহিলা সমিতি মিলনায়তনে দুই সপ্তাহব্যাপী নাট্য উৎসব উদ্বোধন হওয়ার কথা ছিল। এ দিন সন্ধ্যায় মঞ্চস্থ হওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। উৎসবের তিনটি পর্যায়ে মোট নাটক মঞ্চস্থ করার কথা ছিল ৮৫টি নাট্যদলের।

নিরাপত্তা শঙ্কার কারণে এ উৎসব স্থগিত করতে বাধ্য হওয়ার কথা জানিয়েছেন নাট্য উৎসব উদযাপন পরিষদের পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান। তিনি বলেন, শুক্রবার রাতে কে বা কারা অন্ধকারে মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তন থেকে উৎসবের সাজসজ্জা খুলে নিয়ে যায়। এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সবার নিরাপত্তার কথা ভেবে নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।

এর আগে শুক্রবার দুপুর ১টার দিকে বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আয়োজকদের জানান, রমনা থানা থেকে ফোন করে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। পরে কমিটির পক্ষ থেকে রমনা থানার ওসির সঙ্গে কথা বলা হয় এবং নিরাপত্তার জন্য সহযোগিতা চেয়ে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়।

আয়োজকেরা জানান, থানায় নিরাপত্তা সহযোগিতা চেয়ে আবেদনপত্র জমা দিয়ে আসার কিছুক্ষণ পর কিছু লোকজন থানার মধ্যে ঢুকে গালিগালাজসহ মহিলা সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাকে উৎসব বন্ধ করার জন্য চাপ দেয়। পরে মহিলা সমিতি কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তার কথা ভেবে রাতেই মৌখিকভাবে হল বরাদ্দ বাতিল করে।

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তাদের পক্ষ থেকে নাট্যোৎসব বন্ধ করা বা স্থগিত করা সম্পর্কে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এ সংক্রান্ত এক বিবৃতিতে পুলিশ বলছে, যেনো ধরনের সৃজনশীল ও শৈল্পিক কর্মকাণ্ডকে আমরা সবসময় উৎসাহিত করে থাকি। কী কারণে আলোচ্য নাট্যোৎসব স্থগিত হয়েছে তা আমাদের বোধগম্য নয়। নাট্যোৎসব ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএমপি তৎপর রয়েছে।

ভয়ে স্থগিত ঘুড়ি উৎসব

সরাসরি কেউ বাধা না দিলেও ঘুড়ি উৎসবের বিরোধিতা করে শুক্রবার বিকেলে টাঙ্গাইলে লিফলেট বিতরণের ঘটনা ঘটে। এ ছাড়া শুক্রবার ফুলের দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব কারণে আতঙ্কিত হয়ে টাঙ্গাইলে ঘুড়ি উৎসব স্থগিত করে দিয়েছেন আয়োজকরা।

ঘুড়ি উৎসবের সংগঠক মুক্তিযোদ্ধা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জু আনোয়ারা ময়না বলেন, শুক্রবার ভূঞাপুরে ফুলের দোকানে ভাঙচুরের ঘটনার পর আতঙ্কে ঘুড়ি উৎসব স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থগিত লালন স্মরণোৎসব ২৩ ফেব্রুয়ারি

এদিকে টাঙ্গাইলের মধুপুরে দুই সংগঠনের বাধার মুখে স্থগিত হওয়া লালন স্মরণোৎসব ২০২৫ আয়োজনের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ ফেব্রুয়ারি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির আহ্বায়ক সবুজ মিয়া এ তথ্য জানান।

এর আগে গত বুধবার অনুষ্ঠানটি মধুপুর বাসস্ট্যান্ডে হওয়ার কথা ছিল। হেফাজতে ইসলাম ও কওমি ওলামা পরিষদের মধুপুর শাখার নেতাকর্মীদের বাধার মুখে ওই অনুষ্ঠান স্থগিত হয়। এ নিয়ে অনলাইন-অফলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

পরে উপজেলা প্রশাসন বিভিন্ন পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে লালন স্মরণোৎসব আগামী ২৩ ফেব্রুয়ারি মধুপুর মিলনায়তনে করার সিদ্ধান্ত হয়। তবে শর্ত দেওয়া হয়, অনুষ্ঠানে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন বক্তব্য বা গান গাওয়া যাবে না।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফোনালাপে গ্যাস সংকটে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এ সময় পারস্পরিক স্বার্থে মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।’

১০ ঘণ্টা আগে

সংসদ ভবনে গণপূর্ত কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ভারপ্রাপ্ত স্পিকার আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

১০ ঘণ্টা আগে

বাংলাদেশের কাছে টনপ্রতি ১০ ডলার কমে ইউরিয়া সার বিক্রির আগ্রহ রাশিয়ার

বাংলাদেশের কাছে অন্যান্য দেশ থেকে আমদানি করা ইউরিয়া সারের তুলনায় প্রতি মেট্রিক টন ১০ ডলার কম দামে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি সরকারি পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহের কথা জানিয়েছে।

১১ ঘণ্টা আগে

আম্মার ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থী মারধরের অভিযোগ, তদন্তে রাবি প্রশাসন

সোমবার রাতেই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি ও রাকসু ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।

১২ ঘণ্টা আগে