বাংলাদেশি শিক্ষার্থীদের দ্রুত কানাডার ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান

বাসস
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ০৬

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার সরকারকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১০ ফেব্রুয়ারি) কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে কানাডার মন্ত্রী বলেন, ‘আমরা ভিসা কেটে দিয়েছিলাম। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কিছু নেই। বাংলাদেশ থেকে যেকোনও বৈধ শিক্ষার্থীকে স্বাগত জানাই।’

এছাড়া দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রটেকশন এগ্রিমেন্ট (ফিপা) নিয়ে কারিগরি আলোচনা অব্যাহত রাখতে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে কানাডা।

আহমেদ হুসেন বলেন, ‘ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রটেকশন এগ্রিমেন্ট (এফআইপিএ) স্বাক্ষরিত হলে কানাডার ব্যবসায়ীরা উৎসাহিত হবেন। তারা এটিকে একটি সিগন্যাল হিসেবে দেখবেন।’

বাংলাদেশের যুব শক্তির সুযোগ নিয়ে কানাডার উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তর এবং দেশটিকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বাংলাদেশ থেকে চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনতে আবারও কানাডার সহায়তা কামনা করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বেগম পাড়া বলে পুরো এলাকা আছে, যেখানে দুর্নীতিবাজ পরিবারের সদস্যরা বসবাস করছে। দুর্নীতি সর্বত্র হওয়ায় এ থেকে মুক্তি পেতে আমরা কঠোর পরিশ্রম করছি।’

বাংলাদেশকে কানাডা সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী আহমেদ হুসেন বলেন, ‘আমরা কানাডায় জনগণের লুটপাট করা অর্থ চাই না।’ অন্তর্বর্তী সরকারের প্রতি তার সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আমি জানি বাংলাদেশের মানুষ তাদের আশা ও প্রত্যাশা পূরণের জন্য আপনার ও আপনার সরকারের দিকে তাকিয়ে আছে।’

প্রধান উপদেষ্টা ও কানাডার মন্ত্রী বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ, আসন্ন সাধারণ নির্বাচন এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিয়েও আলোচনা করেন।

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এ সময় উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক দেলোয়ার হোসেন মনে করেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে বাংলাদেশ কতটা মানিয়ে নিচ্ছে, তা পরখ করে দেখবেন এই দূত। এছাড়া সার্জিও গোর একই সাথে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হওয়ায়, ভারতের দিক থেকে বাংলাদেশের রাজনীতি ও ভূ-রাজনীতি কীভাবে দেখা

৩ ঘণ্টা আগে

গুমে মৃত্যু হলে সর্বোচ্চ সাজা ফাঁসি, তদন্তে পুলিশ-বিচার বিশেষ আদালতে

খসড়ায় গুমের ঘটনার তদন্ত পুলিশের কাছে ন্যস্ত করার কথা বলা হয়েছে। তবে পুলিশ অভিযোগ না নিলে ভুক্তভোগীর পক্ষে যে কেউ ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে নালিশি মামলা করতে পারবেন। অন্তর্বর্তী সরকারের আমলে এ-সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, তাতে এ ধরনের ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল জাতীয় মানবাধিক

১১ ঘণ্টা আগে

৫ দাবিতে বুধবার থেকে সারা দেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচ দফা দাবিতে আগামীকাল (বুধবার) সকাল ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

১২ ঘণ্টা আগে

সিট বণ্টন নীতিমালার দাবিতে সিন্ডিকেট সভা ঘেরাও ডাকসু নেতাদের

১২ ঘণ্টা আগে