দেশের পথে ওসমান হাদির মরদেহ, শাহবাগে মানুষের ঢল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ওসমান হাদির অপেক্ষায় শুক্রবার বিকেল নাগাদ লোকারণ্য হয়ে পড়ে শাহবাগ মোড়। ছবি: রাজনীতি ডটকম

সিঙ্গাপুর থেকে দেশের পথে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ। তার সংগঠন ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বিমানবন্দরে অবতরণের পর ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে। এর আগেই শাহবাগে জড়ো হয়েছেন হাজারও মানুষ। ওসমান হাদির মরদেহের জন্য অপেক্ষা করছেন তারা।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে দেশে নিয়ে আসা হচ্ছে ওসমান হাদির মরদেহ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি রওয়ানা হয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে।

ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে এক পোস্টে বলেছে, আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই বিমানবন্দর থেকে শাহবাগগামী রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেব। সেখান থেকে শহিদ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।

শুক্রবার বিকেলে শাহবাগ মোড়ে ওসমান হাদির জন্য অপেক্ষমাণ বিক্ষোভকারীরা তার নামে নানা স্লোগান দেন। ছবি: রাজনীতি ডটকম
শুক্রবার বিকেলে শাহবাগ মোড়ে ওসমান হাদির জন্য অপেক্ষমাণ বিক্ষোভকারীরা তার নামে নানা স্লোগান দেন। ছবি: রাজনীতি ডটকম

পরে আরেক ইনকিলাব মঞ্চের আরেক পোস্টে বলা হয়েছে, ছাত্রজনতা রাজপথ দখলে রাখবেন এবং বিচারের জন্য স্লোগান জারি রাখবেন। ইনকিলাব মঞ্চ ছাড়া কারও কোনো নির্দেশনা বা প্ররোচনায় পা দেবেন না। আমরা খুব দ্রুতই কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা আমাদের শহিদ ভাইয়ের বিচার নিশ্চিত করেই ঘরে ফিরব, ইনশাআল্লাহ।

এদিকে ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যোগ দিয়েছেন নানা বয়সী ও শ্রেণিপেশার মানুষ। শুক্রবার সকাল থেকেই তারা আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মানুষের ঢল। শাহবাগ চত্বরকে ‘শহিদ হাদি চত্বর’ ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা।

শুক্রবার দুপুর নাগাদ শাহবাগ মোড় লোকারণ্য হয়ে পড়ে। এ সময় শাহবাগ মোড় ঘিরে যান চলাচল বন্ধ হয়ে যায়। উপস্থিত বিক্ষোভকারীরা শাহবাগ মোড়েই জুমার নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন শায়খুল হাদিস জসিম উদ্দিন রহমানী। এ সময় মোনাজাতে ওসমান হাদির জন্য দোয়া করা হয়।

নামাজের পরে শাহবাগ মোড় ঘিরে জনমানুষের উপস্থিতি আরও বাড়তে শুরু করেছে। সেখানে অবস্থান নিয়ে তারা ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘তুমি কে আমি কে, হাদি, হাদি’, ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বিমানবন্দরে অবতরণের পর তারা ওসমান হাদির মরদেহ নিয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এর আগেই শুক্রবার সকাল থেকে শাহবাগে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ছবি: রাজনীতি ডটকম
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বিমানবন্দরে অবতরণের পর তারা ওসমান হাদির মরদেহ নিয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এর আগেই শুক্রবার সকাল থেকে শাহবাগে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ছবি: রাজনীতি ডটকম

এদিকে ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে হওয়ার কথা ছিল। কিন্তু সিঙ্গাপুর সরকারের অনুমতি না থাকায় তা হচ্ছে না বলে জানিয়েছে সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার এক বার্তায় হাইকমিশন বলেছে, ‘যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে হচ্ছে না। এ জন্য হাইকমিশন দুঃখ প্রকাশ করছে। সিঙ্গাপুর প্রবাসী ভাইদের সিঙ্গাপুরের আইনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানাচ্ছি। আমরা যার যার অবস্থান থেকে বিদেহী আত্মার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করি।’

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন ওসমান হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। এ জন্য জনসংযোগও চালিয়ে যাচ্ছিলেন। তেমনই এক জনসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি।

মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে তাকে পোস্ট-অপারেটিভ তথা অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যার জন্য স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানে একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছিল।

গত রোববার সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়। পরদিন সোমবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ওসমান হাদিকে। বিশেষ মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছিল তার। তবে শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। সিঙ্গাপুরে নেওয়ার চার দিনের মাথায়ই না ফেরার দেশে পাড়ি জমালেন ওসমান হাদি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে

ঢাকা মহানগরীতে দায়ের করা একটি হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

৭ ঘণ্টা আগে

আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান : ফায়ার সার্ভিস

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৮ জন। উদ্ধার অভিযানে বিরতি দেওয়া হয়েছে। নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চালানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

৯ ঘণ্টা আগে

মানুষকে সুবিচারের নিশ্চয়তা দিতে চাই: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, অতীতে রাজনীতি বা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিদের যে ব্যর্থতা ছিল, তা কাটিয়ে উঠে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই।

৯ ঘণ্টা আগে

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে ব্রিটিশ রাজা চার্লসের অভিনন্দন

চিঠিতে রাজা চার্লস বলেন, আপনাদের জাতীয় দিবসের এই আনন্দময় মুহূর্তে আমি ও আমার স্ত্রী রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে আমাদের দুই দেশের মধ্যকার সেই চিরস্থায়ী অংশীদারিত্বের কথা স্মরণ করছি, যা আমাদের কমনওয়েলথকে সংজ্ঞায়িত করে এমন

১০ ঘণ্টা আগে