প্রতিবেদক, রাজনীতি ডটকম

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সাধারণত এ ধরনের পদত্যাগপত্র খুবই সংক্ষিপ্ত, দুই বা তিন লাইনের হলেও সাহাবুদ্দিন লিখেছেন দীর্ঘ এক পদত্যাগপত্র। সেখানে তিনি দাবি করেছেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে তার ‘সুদৃঢ় ও ইতিবাচক’ ভূমিকার কারণে দেশে কোনো সাংগঠনিক বিপর্যয় ঘটেনি।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্রটি স্পিকারের কার্যালয়ে পৌঁছে দেন তার একান্ত সচিব। পরে স্পিকার সংবাদ সম্মেলন করে জানান, বিকেল ৫টা ১ মিনিটে তিনি পদত্যাগপত্রটি পেয়েছেন।
বর্তমানে ক্ষমতাচ্যুত ও রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৩ সালের এপ্রিলে ক্ষমতাসীন সরকারের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। আট মাস পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের আওয়ামী লীগ জয় পেয়ে সরকার গঠন করলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর শপথ পড়িয়েছিলেন তিনি।
এর ছয় মাসের মাথায় জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশও দেশ ছাড়েন, একাংশ চলে যান আত্মগোপনে।
এ পরিস্থিতিতে দেশ পরিচালনার ভার কার ওপর অর্পিত হবে, তা নিয়ে জটিলতা দেখা দেয়। কারণ সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেওয়ার পর সরকার পতন হলে পরবর্তী সরকার নির্ধারণের কোনো পদ্ধতি সংবিধানে আর নেই।
ওই সময় সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শে অন্তর্বর্তী সরকার গঠন করেন রাষ্ট্রপতি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শপথও পড়ান তিনিই।
জুলাই অভ্যুত্থান-পরবর্তী এ পরিস্থিতিতে নিজে ‘সুদৃঢ় ও ইতিবাচক’ ভূমিকা রেখেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন বিদায়ী রাষ্ট্রপতি। লিখেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ক্ষমতাবলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি।
মো. সাহাবুদ্দিন আরও লিখেছেন, এরপর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শক্রমে জাতীয় সংসদের (ত্রয়োদশ) সাধারণ নির্বাচন আয়োজন করে।
এ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। সরকারি দল তাদের আস্থাভাজন হিসেবে সংসদ নেতা ও সরকারপ্রধান নির্বাচিত করে তারেক রহমানকে। তাকেও প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান মো. সাহাবুদ্দিন।
বিদায়ী রাষ্ট্রপতি পদত্যাগপত্রে লিখেছেন, নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি।
পদত্যাগপত্রের পরের অংশে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব পালনে অসামর্থ্যের কথা জানান মো. সাহাবুদ্দিন। তিনি লিখেছেন, রোগগুলোর প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘ মেয়াদে চিকিৎসা প্রয়োজন।

সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
৩ ঘণ্টা আগে
পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।
৪ ঘণ্টা আগে
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
৫ ঘণ্টা আগে
স্পিকার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ ২৪ জুলাই, ৯ শ্রাবণ, শুক্রবার অপরাহ্ন ৫টা ১ মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে আমি সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।
৫ ঘণ্টা আগে