হিযবুত তাহরীরের মিছিলে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৬: ৩৪

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিছিল কর্মসূচি পণ্ড করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর মিছিল নিয়ে বের হয় নিষিদ্ধ এই সংগঠন। পরে পুলিশ মিছিলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং হিযবুত তাহরীরের কর্মীদের ওপর লাঠিচার্জ করে। এতে বায়তুল মোকাররম এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

হিযবুত তাহরীরের মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এর আগে কড়া নিরাপত্তার মধ্যেও কিছুক্ষণ মিছিল করে নিষিদ্ধ সংগঠনটি। পরে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে ছত্রভঙ্গ হরে যান সংগঠনের সদস্যরা।

এরপর আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় হিযবুত তাহরীর। আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে সংগঠনের সদস্যরা বারবার মিছিলের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় সংগঠনটির প্রায় ১০-১৫ জন সদস্যকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা খিলাফত প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দিতে থাকেন। তবে পুলিশ দ্রুত তাদের ছত্রভঙ্গ করতে সক্রিয় হলে পরিস্থিতি উত্তপ্ত হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, পরিস্থিতি এখন মোটামুটি শান্ত। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। কিন্তু তারা এখনো ছড়িয়ে-ছিটিয়ে আছে। তারা আবারও একত্রিত হতে পারে। তাই আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

এর আগে, সকাল থেকেই নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দেওয়া ‘মার্চ ফর খিলাফা’ কর্মসূচি ঘিরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন।

আগের দিন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, হিযবুত তাহরীর বাংলাদেশের আইন অনুযায়ী একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন।

জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধঘোষিত যেকোনো সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় সরকার ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে সংগঠনটির যেকোনো কার্যক্রম বেআইনি হিসেবে বিবেচিত হচ্ছে।

হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ সব ধরনের সংগঠনের যেকোনো প্রচারণামূলক কার্যক্রম কঠোর নজরদারিতে রয়েছে এবং প্রয়োজন হলে তা দমনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১২টা পর্যন্ত ৩৩% ভোট পড়েছে: ইসি

সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ের মধ্যে কোথাও কোনো ভোটকেন্দ্র বন্ধ হয়নি।

১৩ ঘণ্টা আগে

নির্বাচন অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য হবে: ইইউ পর্যবেক্ষণ মিশন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, বাংলাদেশের নাগরিকরা ভোটে অংশগ্রহণে উৎসাহী এবং তারা আশা করছেন এবারের নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য।

১৩ ঘণ্টা আগে

আজ নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা

ভোট দেওয়ার অনুভূতি জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, খুব ভালো লাগল। আমার জীবনে মহা আনন্দের দিন। বাংলাদেশের সবার জন্য মহা আনন্দের দিন। আজ মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান। নতুন স্বপ্ন শুরু। সেটাই আমাদের আজকের এই প্রক্রিয়া।

১৫ ঘণ্টা আগে

বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেল: সিইসি

সিইসি বলেন, আমরা চাই— বাংলাদেশ এই যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল, এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে আপনাদের সবার সহযোগিতায়। আপনারা জানেন, ২০২৬ সালে সারা বিশ্বে সবচেয়ে বড় একটা নির্বাচন দিচ্ছে বাংলাদেশ। এত বড় নির্বাচন আর এ বছরে কোথাও হয় নাই।

১৫ ঘণ্টা আগে