প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাইয়ের প্রস্তাবিত গণভোট নিয়ে জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী যাত্রা শুরু করেছে ১০টি বিশেষ প্রচার গাড়ি ‘সুপার ক্যারাভান’। ‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্য নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই উদ্যোগটি এরই মধ্যে সারাদেশে প্রচারণা শুরু করেছে। গত ২২ ডিসেম্বর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে যাত্রা শুরু করা এই ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে জনমত গঠন ও ভোটারদের উদ্বুদ্ধ করার কাজ চলছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভোটের গাড়ি’ দেশজুড়ে সফর করছে। এর মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ২২ ডিসেম্বর ‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্য নিয়ে বিশেষভাবে নকশা করা ‘ভোটের গাড়ি’ দেশব্যাপী যাত্রা শুরু করে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ নিয়ে প্রস্তাবিত গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ফিতা কেটে ‘ভোটের গাড়ি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গাড়িগুলোতে বিভিন্ন টিভিসি প্রদর্শন করা হচ্ছে। এতে ফেলানী হত্যা, আবরার ফাহাদ হত্যা, প্রতিবেশী দেশের প্রভাব ও নির্ভরশীলতার মতো ঘটনাগুলো তুলে ধরা হচ্ছে। এসব উপস্থাপনার মাধ্যমে জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

এজাইল (AGILE) প্রকল্পের আওতায় ৩ ও ৪ জুলাই ঢাকার পূর্বাচলের সিসিইউএলবি রিসোর্টে অনুষ্ঠিত কো-ডিজাইন কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা অংশ নেন।
১৮ ঘণ্টা আগে
তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হ
১৮ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে”
১৯ ঘণ্টা আগে