৭ জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে আদালতে পেশ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার রাতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ডিএমপি কমিশনার জানান, এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কুশীলবদের শনাক্ত করতে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে এবং তদন্তে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এ সময় তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হবে। যারা ঘটনার পিছনে আছে তাদের সবার নাম ও ঠিকানা উন্মোচিত করে দেব।’

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের তদন্ত চলছে। সরকার পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাবসহ সব গোয়েন্দা সংস্থাকে ঘটনার পেছনে কারা জড়িত, তা উদঘাটনের দায়িত্ব দিয়েছে। ইতোমধ্যে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’

মামলার তদন্তে এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

যার মধ্যে অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সামিয়া, স্ত্রীর বড় ভাই শিপু এবং গার্লফ্রেন্ড মারিয়াও রয়েছে।

শেখ মো. সাজ্জাত আলী আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডে ব্যবহার করা দু’টি পিস্তল আমরা উদ্ধার করেছি। তদন্তের স্বার্থে অস্ত্র দুটি বর্তমানে সিআইডিতে সায়েন্টিফিক পরীক্ষার জন্য রাখা হয়েছে।’

তিনি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে। এ ছাড়া এই হত্যাকাণ্ডের পেছনে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। তদন্তে ২১৮ কোটি টাকার সই করা একটি চেকও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি কমিশনার আরও জানান, এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড। এর পেছনে অনেকের জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারা এর নেপথ্যে রয়েছে, তা উদঘাটনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষ ও হতাহতের ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। গতকাল বুধবার (১৮ মার্চ) সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

১৬ ঘণ্টা আগে

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

রুমন বলেন, ঈদুল ফিতরের দিন সকাল আটটায় রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে সকাল ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

১৭ ঘণ্টা আগে

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

১৮ ঘণ্টা আগে

২২ ঘণ্টা পর নীলসাগরের লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে গতকাল দুপুরে ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বগি উদ্ধার ও রেললাইন সংস্কারের পর আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম।

১৮ ঘণ্টা আগে