প্রতিবেদক, রাজনীতি ডটকম

জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারী সেই জবি শিক্ষার্থীকে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ শুক্রবার বিকেলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
এ দিকে জবির ওই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার পর উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে একটি ছবি প্রকাশ্য এসেছে। এ সময় ওই শিক্ষার্থীর পরিবারও মাহফুজ আলমের সঙ্গে ছিলেন।
ওই শিক্ষার্থীর সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছে মাহফুজ আলমের আইডি থেকে। সেখানে অ্যাডমিন জানিয়েছেন, তথ্য উপদেষ্টার উপর আক্রমণকারী মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছ।
ডিবি অফিসে তার সাথে ও তার পরিবারের সাথে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে তিনি তাকে বাসায় আসার দাওয়াত দিয়েছেন। এর আগে দুপুরে তিনি হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
ওই পোস্টে আরো জানানো হয়, শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আর কয়েক ঘন্টার মধ্যেই জবির সমস্যার সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে। জবির শিক্ষার্থীদের আবাসন সঙ্কট দ্রুতই সমাধান হোক।
এর আগে বিকেলে জবি শিক্ষার্থীদের আন্দোলন থেকে বোতলকাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। তদন্ত ব্যতীত কোনো পদক্ষেপ নিলে ডিবি অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা।

আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের পরবর্তী ধাপে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে দেশটি আরও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের উদ্যোগ জোরদার করছে। এ প্রেক্ষাপটে বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের মধ্যে কার্যকর সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা আগের যে কোনো
২ ঘণ্টা আগে
শহরের বাইরে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। আর চিকিৎসা ঘাটতি এখনও দেশের মানুষের দারিদ্র্যের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
২ ঘণ্টা আগে
বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশি নাগরিকের পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতামাতার নাম বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু বা পুনঃইস্যুর আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দেশ-বিদেশে উচ্চতর শিক্ষা ও সামরিক প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি তিন
৫ ঘণ্টা আগে