শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বিশেষ তদন্ত কর্মকর্তা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ২২

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। তিনি এ মামলার ৫২তম সাক্ষী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি উপস্থাপন করার কথা রয়েছে। এ ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সাক্ষ্য প্রদানের সময় আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার কয়েকটি ফোনালাপ আদালতে বাজানো হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এ অডিও গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করারও সিদ্ধান্ত রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অন্যতম প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন (এম এইচ) তামিম।

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একই মামলায় সিআইডির এক ফরেনসিক বিশেষজ্ঞ পুনঃজবানবন্দি দেন। তিনি শেখ হাসিনার তিনটি কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে এর আগে মোট ৪৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে। এসব সাক্ষ্যে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে সংঘটিত হত্যাযজ্ঞের ভয়াবহ বর্ণনা উঠে এসেছে। সাক্ষীরা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগ-যুবলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দায়ী করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ভবিষ্যতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার বলেও উল্লেখ করেন তিনি।

৩ ঘণ্টা আগে

গৃহকর্মী হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে স্ত্রীসহ পাউবোর প্রকৌশলী

রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে ফেলে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

৩ ঘণ্টা আগে

২৭ বছর আগের মামলায় বিটিটিবির সাবেক ৩ কর্মকর্তার ৪৪ বছরের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্তরা হলেন— বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের চট্টগ্রাম আগ্রাবাদ কার্যালয়ের বিভাগীয় প্রকৌশলী (ইমারত নির্মাণ) অফিসের সাবেক উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার মোহাম্মদ হোসেন, একই কার্যালয়ের সাবেক বিভাগীয় প্রকৌশলী (ইমারত নির্মাণ) মো. কামরুল আলম এবং সাবেক বিভাগীয় প্রকৌশলী (ইমারত নির্মাণ) সাদিকুর রহমান খা

৪ ঘণ্টা আগে

দুদকের কমিশনার নিয়োগে ৫ সদস্যের বাছাই কমিটি গঠন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদানের উদ্দেশ্যে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে সরকার। আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

৫ ঘণ্টা আগে