দেশে ফিরলেন শহিদুল আলম, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াইয়ের আহ্বান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শহিদুল আলম। ছবি: সংগৃহীত

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম। দেশে ফিরে তিনি দেশবাসী ও সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বিশ্ববাসীকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

শনিবার ভোরে (১১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহিদুল আলম বলেন, ‘গাজা এখনো মুক্ত হয়নি, সেখানে আগ্রাসন চলছে। আমাদের কাজ এখানেই শেষ নয়। গাজার মানুষের যে কষ্ট, তার তুলনায় আমাদের ভোগান্তি কিছুই না।’

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইসরায়েলি বাহিনীর হাতে শহিদুল আলম আটক হওয়ার পরপরই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জর্ডান, মিশর ও তুরস্কে বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।

মুক্তির পর তিনি প্রথমে তেল আবিব থেকে তুরস্কে যান। এর আগে ইসরায়েলি সেনারা বুধবার ভোরে ‘কনশানস’ নামের মানবিক সহায়তা বহনকারী জাহাজ থেকে শহিদুল আলমসহ সাংবাদিক, চিকিৎসক ও ক্রু সদস্যদের আটক করে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সশস্ত্র বাহিনীতে ২০০৯-২৪ মেয়াদে বঞ্চিতদের ফের আবেদনের সুযোগ

এর আগে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব ন

১৩ ঘণ্টা আগে

মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না।

১৫ ঘণ্টা আগে

শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ প্রতিশ্রুতি দেন।

১৫ ঘণ্টা আগে

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

১৬ ঘণ্টা আগে