সশস্ত্র বাহিনীর ৮ স্থাপনার নাম পরিবর্তন, আরও ১৬টি পালটানোর প্রস্তাব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ সশস্ত্র বাহিনী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য কিংবা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সশস্ত্র বাহিনীর মোট আটটি সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করেছে সরকার। এ ছাড়া সেনাবাহিনীর আরও ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

রোববার (৯ মার্চ) আট স্থাপনার নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে নৌ বাহিনীর তিনটি, বিমান বাহিনীর তিনটি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই আট স্থাপনা-প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করায় এগুলোর নতুন নামকরণ করা হয়েছে। নাম পরিবর্তন করা এই আটটি প্রতিষ্ঠান, সংস্থা ও স্থাপনা হলো—

  • চট্টগ্রাম নিউ মুরিংয়ের ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’, আগের নাম ‘বানৌজা বঙ্গবন্ধু’;
  • ঢাকার খিলক্ষেত নামাপাড়ার ‘বানৌজা ঢাকা’, আগের নাম ‘বানৌজা শেখ মুজিব’;
  • কক্সবাজারের পেকুয়ার ‘বানৌজা পেকুয়া’, আগের নাম বানৌজা শেখ হাসিনা;
  • কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনীর ‘বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটি’, আগের নাম ‘বঙ্গবন্ধু ঘাঁটি’;
  • কুর্মিটোলায় বিমান বাহিনীর ‘বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টার’, আগের নাম ‘বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার’;
  • যশোরে বিএএফ একাডেমির ‘বিএএফএ কমপ্লেক্স’, আগের নাম ‘বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্স’;
  • ঢাকার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ‘ডিএসসিএসসি কমপ্লেক্স’, আগের নাম ‘শেখ হাসিনা কমপ্লেক্স’; এবং
  • ঢাকার শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণভবন কমপ্লেক্সে ‘প্রতিরক্ষা জাদুঘর’, আগের নাম ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনানিবাস, ভবন ও সেনা ইউনিটসহ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমন একটি প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। যেসব নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো—

  • টাঙ্গাইলের ভুঞাপুরে ‘বঙ্গবন্ধু সেনানিবাসে’র নাম পরিবর্তন করে ‘যমুনা সেনানিবাস’;
  • কিশোরগঞ্জের মিঠামইনে ‘বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসে’র নাম পরিবর্তন করে ‘মিঠামইন সেনানিবাস’;
  • বরিশালের লেবুখালির ‘শেখ হাসিনা সেনানিবাসে’র নাম পরিবর্তন করে ‘বরিশাল সেনানিবাস’;
  • শরীয়তপুরের জাজিরার ‘শেখ রাসেল সেনানিবাসে’র নাম পরিবর্তন করে ‘পদ্মা সেনানিবাস’;
  • ভাটিয়ারির বিএমএতে ‘বঙ্গবন্ধু কমপ্লেক্সে’র (ভাস্কর্যসহ) নাম পরিবর্তন করে ‘বিএমএ একাডেমিক কমপ্লেক্স’;
  • হালিশহরের এসিঅ্যান্ডএসের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে’র (কমপ্লেক্স-১ এবং কমপ্লেক্স-২) নাম পরিবর্তন করে ‘আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল’;
  • কক্সবাজারের রামু সেনানিবাসে ‘মুজিব রেজিমেন্ট আর্টিলারি’র নাম পরিবর্তন করে ‘১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’;
  • ঢাকার বিজয় সরণিতে ‘অ্যাডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে’র নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ সামরিক জাদুঘর’;
  • শরীয়তপুরের জাজিরায় চরজানাজাতে ‘বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্মে’র নাম পরিবর্তন করে ‘কম্পোজিট মিলিটারি ফার্ম, জাজিরা’;
  • ঢাকা সেনানিবাসের ‘বঙ্গবন্ধু জাদুঘরে’র নাম পরিবর্তন করে ‘স্বাধীনতা জাদুঘর’;
  • টাঙ্গাইলের ভুঞাপুরে ‘বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে’র নাম পরিবর্তন করে ‘যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’;
  • নারায়ণগঞ্জ জলসিঁড়িতে ‘শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জলসিঁড়ি’র নাম পরিবর্তন করে ‘আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জলসিঁড়ি’;
  • শরীয়তপুরের জাজিরায় ‘শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জাজিরা’র নাম পরিবর্তন করে ‘পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’;
  • বরিশালের লেবুখালিতে ‘শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে’র নাম পরিবর্তন করে ‘বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’;
  • চট্টগ্রাম সেনানিবাসের ইবিআরসিতে ‘শেখ কামাল কমপ্লেক্সে’র (ভাস্কর্যসহ) নাম পরিবর্তন করে ‘ইবিআরসি একাডেমিক কমপ্লেক্স’; এবং
  • হালিশহরের এসিঅ্যান্ডএসে ‘মুজিব ব্যাটারি’ সড়কের নাম পরিবর্তন করে ‘গোলন্দাজ সড়ক’।

গত ১৬ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে সাবেক সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিজেদের ছোট না ভেবে গড়ে তোলো— নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৩ ঘণ্টা আগে

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

৪ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে বিনিয়োগ আর্কষণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়নের মূল ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিনিয়োগকারীরা তাদের পুঁজি খাটাতে চান নিরাপদ ও অনুকূল পরিবেশে। যদি জানমালের নিরাপত্তা নিয়ে সামান্যতম শঙ্কাও থাকে, তবে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও বিনিয

৫ ঘণ্টা আগে

এইচএসসিতে এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এ দিন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনু

৫ ঘণ্টা আগে