দিল্লি থেকে যতই ষড়যন্ত্র হোক বিচার হবেই: অ্যাটর্নি জেনারেল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণঅভ্যুত্থানে ভারতের দিল্লিতে পালিয়ে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তিনি বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনা দেশবিরোধী যতই ষড়যন্ত্রে লিপ্ত হোক, তাকেসহ খুনীদের বিচার করা হবেই।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই, দিল্লিতে বসে কোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে সেই বিচার থেকে পেছনে ফেরাতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে।’

এসময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে নিয়োগ থেকে পদত্যাগ পর্যন্ত যত আলোচনা ছিল সাহাবুদ্দিনকে ঘিরে

আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার এবং পরে ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সময় পদে থাকবেন কি না, এ নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে, নানা রকম আলোচনা হয়েছে।

৩ ঘণ্টা আগে

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নতুন দিগন্তে নারী পুলিশ

বাংলাদেশ পুলিশে ১৯৭৪ সালে প্রথম নারী সদস্য নিয়োগের মধ্য দিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়। সে সময় তাদের দায়িত্ব মূলত প্রশাসনিক ও সীমিত পরিসরের ছিল।

৩ ঘণ্টা আগে

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: ইসি মাছউদ

১৫ ঘণ্টা আগে

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

আব্দুল্লাহ জাবের বলেন, শেখ হাসিনার গুম-খুনকে বৈধতা দিয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু ৫ আগস্টের পর তাকে অপসারণ করে বিচারের দাবি করা হলেও বিএনপি সরকার তা অগ্রাহ্য করেছে। আমরা চাই একজন গণহত্যার সহায়তাকারী হিসেবে তার বিচার করা হোক৷ অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

১৬ ঘণ্টা আগে