কল রেকর্ড ফাঁস হওয়ার ভয়ে ফোনে কথা বলি না: সিইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরি না। কোনো রাজনৈতিক নেতার সঙ্গেও কথা বলি না, তবে সরাসরি কথা বলি। ফোন না ধরার কারণে বদনাম হয়ে গেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনি সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “আপনাদের পরামর্শ যদি থাকে, লিখিতভাবে, সরাসরি দেখা করে কিংবা অন্যভাবে দিতে পারেন। আমাদের দরজা সবসময় খোলা। আমি টেলিফোনে কথা বলি না, কারণ বললেই বলা হয় সিইসির কল রেকর্ড ফাঁস। তাই আমি চাই, সরাসরি অফিসে এসে সামনে বসে কথা হোক।”

তিনি আরও জানান, টেলিফোনে কথা না বলার কারণে অনেকের কাছে তার বদনাম হয়েছে। “কোনো রাজনৈতিক নেতার সঙ্গে আমি টেলিফোনে কথা বলি না। এ কারণেই আমার বিরুদ্ধে নানা বদনাম হয়েছে। আসলে কল রেকর্ড ফাঁস হওয়ার ভয়ে টেলিফোনে কথা বলা থেকে আমি বিরত থাকি,” বলেন সিইসি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

ইনুর রায়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ— আন্দোলন দমনে ছিলেন সক্রিয়, দিয়েছেন উসকানি

জুলাই আন্দোলন দমনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুধু ‘নির্লিপ্ত দর্শক’ ছিলেন না, বরং ‘বেআইনি দমন-পীড়নে’ সক্রিয় অংশগ্রহণ ও উসকানি দিয়েছিলেন বলে রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

১২ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যারিস্টার রফিকুল ইসলামকে দেখতে হাসপাতালে ডা. বিটু

তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

১৩ ঘণ্টা আগে

খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।

১৪ ঘণ্টা আগে