প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা, ভোট গ্রহণ পদ্ধতিসহ নানা পরিবর্তন এনে নির্বাচন সংক্রান্ত আইন ‘রিপ্রেজেন্টেশন অব পিপলস অর্ডার’ গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনী এনেছে সরকার।
সংশোধনীতে বলা হয়েছে, এখন থেকে কোনো প্রার্থীর নিজের রাজনৈতিক দল নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের অংশ হলেও ওই প্রার্থীকে নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংশোধনীতে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনে জোটের হয়ে নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। আগে একাধিক দল জোট গঠন করে নির্বাচন করলে ওই জোটের যেকোনো প্রার্থী জোটের নেতৃত্বাধীন দলের নির্বাচনি প্রতীকে ভোট করতে পারত। এখন আর সেই সুযোগ থাকছে না।
আরপিও সংশোধনীর পর থেকে কোনো দল অন্য কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীরা জোটের অন্য কোনো দলের প্রতীকে ভোট করতে পারবেন না। প্রতিটি প্রার্থীকে নিজ দলের নির্বাচনি প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে।
এদিকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণের যে বিধান ছিল আরপিওতে, সেটি বিলুপ্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে আর ইভিএম ব্যবহার করে ভোট নেওয়া যাবে না।
এতদিন পর্যন্ত আরপিওতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে মূলত পুলিশ বাহিনীকেই বোঝানো হতো, যার সঙ্গে যুক্ত ছিল আনসার, বিজিবি, র্যাবের মতো বাহিনীগুলো। সংশোধনীতে আইনশৃঙ্খলা বাহিনীর এই সংজ্ঞাতেও পরিবর্তন আনা হয়েছে। এখন সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীকেও আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরপিও সংশোধনীতে বলা হয়েছে, কোনো মামলার পলাতক কোনো আসামি নির্বাচন করতে পারবেন না। এ ছাড়া নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের দেশি-বিদেশি সব ধরনের আয়ের সব হিসাব দিতে হবে। এসব হিসাব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে ‘না’ ভোট চালু করা হলেও পরে তা বাতিল করেছিল সরকার। এবার আরপিও সংশোধনীতে আবার ‘না’ ভোট ফিরিয়ে আনা হয়েছে। তবে সব আসনে এই ‘না’ ভোট প্রযোজ্য হবে না। কোনো আসনে যদি কেবল একজন প্রতিদ্বন্দ্বী থাকেন, সেই আসনে ভোটাররা ওই প্রার্থীকে ছাড়াও ‘না’ ভোট দিতে পারবেন। অর্থাৎ ওই প্রার্থীকে ‘না’ ভোটের বিপক্ষে জয়ী হয়ে আসতে হবে ভোটে।
বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই পোস্টাল ব্যালট, অর্থাৎ ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ নিয়ে কাজ করে আসছে। আরপিও সশোধন করে যুক্ত করা হয়েছে পোস্টাল ব্যালটের বিধান। এর ফলে প্রবাসী ও নির্বাচনি কাজে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
এ ছাড়া ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করার বিধানও যুক্ত করা হয়েছে। আগে নির্বাচন কমিশন কেবল নির্দিষ্ট কেন্দ্রের ভোট বাতিল করতে পারত, যা পরিবর্তন করে নির্বাচন কমিশনকে পুরো নির্বাচনি এলাকার ভোটই বাতিল করার ক্ষমতা দেওয়া হয়েছে আরপিওর সংশোধনীতে।

মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসআই সাইফুল আলমের নেতৃত্বে দেওয়া এই রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সময় বিগিউলের করুণ সুরে ভারী হয়ে ওঠে শহিদ মিনার প্রাঙ্গণের পরিবেশ।
২ ঘণ্টা আগে
রাজধানীর একটি আইন কলেজের ছাত্র ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে সহকারী পুরোহিতের পেশায় থাকা এক তরুণকে টাকার জন্য রাতভর আটকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। সুভাষ দেউরী নামের ২৫ বছর বয়সী ওই তরুণকে মঙ্গলবার সকালে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
২ ঘণ্টা আগে
পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ ঘণ্টা আগে
ইসলামি শিক্ষাকে শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় উন্নয়ন, নৈতিকতা ও দক্ষ মানবসম্পদ গঠনের মূলধারায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৩ ঘণ্টা আগে