১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন সব দেশের প্রবাসীরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১৯: ৪৪

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যেকোনো স্থান থেকে যেকোনো সময় নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা।

বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, পূর্বনির্ধারিত পদ্ধতিতে বিশ্বকে আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য পাঁচদিন করে সময় নির্ধারণ করা হয়েছিল। তবে আজ রাত ১২টার পর (অর্থাৎ ২৭ তারিখ) থেকে সেই অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা এবং পাঁচদিনের সময়সীমা তুলে নেওয়া হচ্ছে। প্রবাসীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে তাদের সুবিধামতো সময়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর অপরিবর্তিত থাকবে বলে তিনি নিশ্চিত করেন। নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করার ফলে কিছু কারিগরি ত্রুটি দেখা যেতে পারে বলে সচিব স্বীকার করেন।

তিনি বলেন, ঠিকানা কাঠামোর কারণে কিছু জায়গায় ওটিপি পৌঁছায়নি—এমন সমস্যা আমরা পেয়েছি। যেসব ত্রুটি পাওয়া যাবে, সেগুলো তাৎক্ষণিকভাবে সংশোধনের চেষ্টা করা হবে। ইসি সচিব আরো আশ্বস্ত করেন যে, তাদের টেকনিক্যাল সহকর্মীরা এই সমস্যাগুলো অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত সমাধান করবেন। একই দিনে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের পুরো প্রক্রিয়াকে আরো দক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মক ভোটিং (রিকহার্সাল) আয়োজনের কথাও জানান ইসি সচিব।

তিনি বলেন, আগামী শনিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং করব। এই মক ভোটিংয়ের ফলাফলের ওপর ভিত্তি করে—কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি, সমন্বয় প্রয়োজন কি না এবং ভোটকক্ষ বা জনবল বাড়ানো বা কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার অধ্যাদেশ গতকাল জারি হয়েছে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, দায়িত্বের আভাস পাওয়ার পর থেকেই আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি। কাগজে-কলমে ও মাঠপর্যায়ের প্রস্তুতিও আগেই শুরু করা হয়েছে। আপনারা বরং খুশি হবেন যে, আমরা অগ্রিম প্রস্তুতি নিয়ে কাজ এগিয়ে রাখছি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আমাদের প্রত্যয় হোক— আর কোনো ফ্যাসিবাদ যেন কায়েম হতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’

৫ ঘণ্টা আগে

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা

রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৫ ঘণ্টা আগে

মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্পাঙ্গনের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

৫ ঘণ্টা আগে

নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ

আনু মুহাম্মদ বলেন, ‘এই যে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি…এগুলো বললে তারা (রাজনৈতিক দল) একটু হাসবে হয়তো। কারণ, এগুলো তাদের অভ্যাস। এই ধোঁকাবাজিটা তাদের রাজনীতিরই একটা অংশ।’

৬ ঘণ্টা আগে