আগারগাঁও-উত্তরা মেট্রোরেল চলাচল শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে যুবকের মৃত্যুর পর আজ দুপুর সাড়ে ১২টা থেকে আড়াই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে বিকেল ৩টায় আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।

রোববার (২৬ অক্টোব) বিকেল পৌনে ৪টায় মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানায়, বিকেল ৩টা থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা দ্রুত চালু করার কার্যক্রম চলমান রয়েছে।

যদিও এদিন দুপুর ২টা ১০ মিনিটে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে বলে জানায়।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের ধৈর্যধারণের অনুরোধ জানিয়েছে।

এর আগে, ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত হওয়ার ঘটনায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়। নিহত ওই পথচারীর নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়ায়।

রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জবি মন্দিরের সহকারী পুরোহিতকে আটকে নির্যাতন, টাকা দাবির অভিযোগ

রাজধানীর একটি আইন কলেজের ছাত্র ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে সহকারী পুরোহিতের পেশায় থাকা এক তরুণকে টাকার জন্য রাতভর আটকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। সুভাষ দেউরী নামের ২৫ বছর বয়সী ওই তরুণকে মঙ্গলবার সকালে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

১ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু ইসির, সংসদে জানালেন মির্জা ফখরুল

পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১ ঘণ্টা আগে

ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় নিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

ইসলামি শিক্ষাকে শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় উন্নয়ন, নৈতিকতা ও দক্ষ মানবসম্পদ গঠনের মূলধারায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

১ ঘণ্টা আগে

এইচএসসি পরীক্ষার সময় কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ: ডিএমপি

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করতে ঢাকা মহানগরের সব পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য সবার প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

২ ঘণ্টা আগে