প্রতিবেদক, রাজনীতি ডটকম

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই৯)’-এর নবম সংস্করণে অংশ নিতে আগামী ২৬ অক্টোবর রিয়াদ যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে তিন দিনব্যাপী এই আয়োজন শুরু হবে ২৭ অক্টোবর। এতে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এ আয়োজনে ২০১৭ সালের পর এবারই প্রথম বাংলাদেশের কোনও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই৯)-এর নবম সংস্করণে প্রধান উপদেষ্টার সঙ্গে অংশ নেবেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বিন আবদুল আজিজ, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর এবং সৌদি আরামকো এবং এফআইআই ইনস্টিটিউটের চেয়ারম্যান ইয়াসির আল-রুমাইয়ান, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, রাশিয়ান প্রত্যক্ষ বিনিয়োগের সিইও এবং প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলা, টোকিওর গভর্নর ইউরিকো কোইকে, যুক্তরাজ্যের সংসদ সদস্য ও রাজকোষের চ্যান্সেলর রাচেল রিভস, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
এ ছাড়া সম্মেলনে অংশ নেওয়া বিশ্বব্যাপী ব্যবসা ও বিনিয়োগ নেতাদের মধ্যে রয়েছেন– ব্রেটন উডস কমিটির পরিচালক, হংকং এক্সচেঞ্জ অ্যান্ড ক্লিয়ারিং-এর (এইচকেএক্স) সাবেক চেয়ারম্যান এবং রকফেলার ফাউন্ডেশনের ট্রাস্টি লরা চা; অ্যালফাবেট এবং গুগলের প্রেসিডেন্ট এবং সিআইও রুথ পোরাট; শ্মিড ফ্যামিলি ফাউন্ডেশন অ্যান্ড শ্মিট সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ও সিইও এবং গুগলের প্রাক্তন সিইও ও চেয়ারম্যান ড. এরিক স্মিডট; সিটিগ্রুপের সিইও জেন ফ্রেজার; ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা, সিআইও মেন্টর ও বোর্ড সদস্য, ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা রে ডালিও; স্ন্যাপ ইনক-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ইভান স্পিগেল।
সম্মেলনে বিশ্বব্যাপী আয়ের বৈষম্য মোকাবিলা, মুক্তবাণিজ্য এবং এর ভূরাজনৈতিক প্রভাবগুলোর বাইরে স্থানান্তর, টেকসই প্রবৃদ্ধির চালিকাশক্তি, কোয়ান্টাম কম্পিউটিং এবং এআই নেতৃত্বের দিকে বিশ্বব্যাপী প্রতিযোগিতা এবং শক্তি রূপান্তরের অগ্রগতি এবং চ্যালেঞ্জসহ ভবিষ্যতের গঠনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা হবে।
সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবুও সম্প্রতি কয়েকটি দেশীয় গণমাধ্যম তার একটি সাক্ষাৎকার প্রচার করেছে, যা সরকারের নজরে এসেছে। তিনি বলেন, শুরুতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সতর্ক করা হবে।
৩ ঘণ্টা আগে
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের লেক রোডে নতুন এআই ক্যামেরা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৩ ঘণ্টা আগে
মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসআই সাইফুল আলমের নেতৃত্বে দেওয়া এই রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সময় বিগিউলের করুণ সুরে ভারী হয়ে ওঠে শহিদ মিনার প্রাঙ্গণের পরিবেশ।
৩ ঘণ্টা আগে
রাজধানীর একটি আইন কলেজের ছাত্র ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে সহকারী পুরোহিতের পেশায় থাকা এক তরুণকে টাকার জন্য রাতভর আটকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। সুভাষ দেউরী নামের ২৫ বছর বয়সী ওই তরুণকে মঙ্গলবার সকালে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
৩ ঘণ্টা আগে