প্রতিবেদক, রাজনীতি ডটকম

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি লঘুচাপ। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই নিম্নচাপ এমনকি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
শুক্রবার (২৪ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে৷ তবে এর গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে। এর একাংশের প্রভাব দেশের স্থলভাগে পড়তে পারে।
বুলেটিনে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলেছে অধিদপ্তর।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসআই সাইফুল আলমের নেতৃত্বে দেওয়া এই রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সময় বিগিউলের করুণ সুরে ভারী হয়ে ওঠে শহিদ মিনার প্রাঙ্গণের পরিবেশ।
২ ঘণ্টা আগে
রাজধানীর একটি আইন কলেজের ছাত্র ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে সহকারী পুরোহিতের পেশায় থাকা এক তরুণকে টাকার জন্য রাতভর আটকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। সুভাষ দেউরী নামের ২৫ বছর বয়সী ওই তরুণকে মঙ্গলবার সকালে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
২ ঘণ্টা আগে
পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ ঘণ্টা আগে
ইসলামি শিক্ষাকে শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় উন্নয়ন, নৈতিকতা ও দক্ষ মানবসম্পদ গঠনের মূলধারায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৩ ঘণ্টা আগে