দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি, বাঁচব: আসিফ নজরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

যত দ্রুতসম্ভব অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ করতে চান বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেছেন, সরকারের উপদেষ্টা হিসেবে যে দায়িত্ব নিয়েছেন তা শেষ করে বিদায় নিতে পারলে স্বস্তি পাবেন।

রাজনৈতিক দলগুলো সরকারের কার্যক্রমে খুশি— এমন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, আমি যখন উনাদের (রাজনৈতিক দলের প্রতিনিধিরা) সঙ্গে কথা বলি, মনে হয় উনারা আমাদের কার্যক্রমে খুবই খুশি আছেন। অন্তত বিএনপি আর জামায়াতকে (সন্তুষ্ট) মনে হয়। আমরা এটা নিয়ে বিচলিত না। আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি, বাঁচব— এ রকম একটা অবস্থায় আছি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। এ দিন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই ব্রিফিংয়ে অংশ নেন তিনি।

রাজনৈতিক দলগুলো দীর্ঘ দিন ধরেই উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যকে নিয়ে প্রশ্ন তুলে আসছে। এর মধ্যে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি ও জামায়াতে ইসলামী— দুই দলের প্রতিনিধরাই কিছু কিছু উপদেষ্টাকে ‘বিতর্কিত’ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, নির্বাচনের আগে এসব উপদেষ্টাকে সরকার থেকে সরে দাঁড়াতে হবে।

রাজনৈতিক দলগুলোর এ অবস্থানকে ‘কৌশলগত’ বলে মনে করছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, উনারা কিছুদিন পরপরই এ ধরনের কথা বলেন। কিন্তু আমাদের সবার সঙ্গে উনাদের এত আন্তরিক সম্পর্ক, আপনারা যদি দেখতেন অবাক হয়ে যেতেন। আমরা মনে করি, এটা হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে।

আসিফ নজরুল বলেন, আমরা এগুলো নিয়ে নিজেরা নিজেরা কথা বলি আর ভাবি, আসলে উনারা কী বলতে চান। আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন, প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে— বিএনপি, জামায়াত, এনিসিপি— এনসিপি মানে তখনকার ছাত্রনেতারা, প্রত্যেকের ব্যাপারে উনাদের সম্মতি ছিল। এটুকই আমি জানি।

উপদেষ্টা পরিষদের বৈঠকের তথ্য তুলে ধরে আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে শ্রম আইন এবং নির্বাচন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের ব্যাপারে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার করা গণমাধ্যমগুলোকে সতর্ক করা হবে’

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবুও সম্প্রতি কয়েকটি দেশীয় গণমাধ্যম তার একটি সাক্ষাৎকার প্রচার করেছে, যা সরকারের নজরে এসেছে। তিনি বলেন, শুরুতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সতর্ক করা হবে।

৩ ঘণ্টা আগে

এআই ক্যামেরায় ১৫০০ মামলা, ৩৮ হাজার গাড়ির মালিককে সমন

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের লেক রোডে নতুন এআই ক্যামেরা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

৩ ঘণ্টা আগে

শহিদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় মুস্তাফা মনোয়ারকে শেষ বিদায়

মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসআই সাইফুল আলমের নেতৃত্বে দেওয়া এই রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সময় বিগিউলের করুণ সুরে ভারী হয়ে ওঠে শহিদ মিনার প্রাঙ্গণের পরিবেশ।

৩ ঘণ্টা আগে

জবি মন্দিরের সহকারী পুরোহিতকে আটকে নির্যাতন, টাকা দাবির অভিযোগ

রাজধানীর একটি আইন কলেজের ছাত্র ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে সহকারী পুরোহিতের পেশায় থাকা এক তরুণকে টাকার জন্য রাতভর আটকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। সুভাষ দেউরী নামের ২৫ বছর বয়সী ওই তরুণকে মঙ্গলবার সকালে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

৪ ঘণ্টা আগে