গণঅভ্যুত্থানে কে কাকে 'মাস্টারমাইন্ড' বলছে

ডেস্ক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার দাবিতে একটি ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থান সৃষ্ট করে বাংলাদেশের পরাক্রমশালী সরকারের পতন ঘটায় মাত্র ৩৬ দিনে। সরকার পতনের দুই মাসের মাথায় এখন এ আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে কথা উঠেছে। আলোচনায় হচ্ছে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ কে বা কারা সেটি নিয়ে।

নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ছাত্রদের বিশ্বমঞ্চে পরিচয় করে দেয়ার পর বিষয়টি নতুনভাবে সামনে এসেছে।

জুলাই মাস থেকে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন শেষ পর্যন্ত এক গণ-আন্দোলনে রূপ নেয় এবং ৫ই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন।

অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে বিএনপি, জামায়াত এবং ইসলামপন্থী বিভিন্ন দলসহ একাধিক ছোট দলের নেতাদের বিভিন্ন সভা সমাবেশে আন্দোলনের কৃতিত্ব দাবি করতে দেখা যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে আন্দোলনে চার শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে বলেও দাবি করা হয়।

রাজনৈতিক দল হিসেবে বিএনপির সারাদেশের নেতাকর্মীরা এ আন্দোলনে অংশ নিয়েছিল। ঢাকার চারপাশে সর্বস্তরের নেতাকর্মীরা ছাত্রদের সামনে রেখে মাঠের দখল নিয়ে সরকার পতনের আন্দোলনে ভূমিকা রেখেছিল বলে দাবি করা হয়।

যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনের শেষ দিন পর্যন্ত ছিলেন ছাত্রদলের সাবেক সহসভাপতি মামুন খান। তিনি বলেন, এ আন্দোলনে সব শ্রেণির মানুষ মাঠে নেমেছিল। বিএনপির শীর্ষ নেতৃত্বের ডাকে নেতাকর্মীরা মাঠে নানাভাবে সহযোগিতা করেছে বিভিন্ন স্পটে নেতৃত্ব দিয়েছে। তাই কাউকে এককভাবে মাস্টারমাইন্ড বলা অনুচিত। এখানে মাস্টারমাইন্ড ইত্যাদি যে আলোচনাগুলো যারা করছে তারা নিজেদেরকে বিতর্কিত করছে, ছোটো করছে। এক্ষেত্রে আন্দোলনে নিজ দল ও নেতার ভূমিকা তুলে ধরে তার প্রশ্ন কিসের ভিত্তিতে কাকে মাস্টারমাইন্ড বলা হবে?

“ঢাকাকে দশটা স্পটে ভাগ করা হয়েছিল। এইটার মাস্টারমাইন্ড কে ছিল? এটার মাস্টারমাইন্ড ছিল আমাদের বিএনপি এবং তারেক রহমান। যেমন এই (যাত্রাবাড়ী) স্পটে আমি ছিলাম এবং আমাদের অনেক নেতাকর্মীরা এই স্পটে ছিল। একবারের জন্যেও আমরা চিন্তা করি নাই যে আমাকে শাহবাগে যেতে হবে, শহীদ মিনারে যেতে হবে। আমরা স্পট আমাকে রাখতে হবে শেষ পর্যন্ত। প্রকৃতপক্ষে মাস্টারমাইন্ড বলতে হবে শহীদ সাইদকে, মুগ্ধকে, ছাত্রদলের আকরামকে।”

জামায়াতের ইসলামীর নেতারাও বিভিন্ন সভায় ছাত্রদের পাশাপাশি দলটির অবদানকে সামনে আনছেন। আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সভাপতির আত্মপ্রকাশ এবং বিশ্ববিদ্যালয় কমিটি প্রকাশ করার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

অনেকে মনে করেন আন্দোলনে অবদান তুলে ধরা আর কৃতিত্ব জাহির করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির আত্মপ্রকাশ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মো. আবু সাদিক (কায়েম) বলেন, আন্দোলন যেন বিতর্কিত না হয় সেজন্য পরিচয় গোপন রেখেই তিনি আন্দোলনে সক্রিয়া ভূমিকা রেখেছেন। তবে তার রাজনৈতিক পরিচয় থাকার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তালিকায় তিনি ছিলেন না।

“এ আন্দোলনের শুরু থেকে, ৫ই জুন থেকে ৫ই অগাস্ট পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে আন্দোলনের সাথে আমরা যুক্ত ছিলাম। এবং অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো ছিল ছাত্রদল, বামপন্থী যে ছাত্র সংগঠন সবাই এখানে যুক্ত ছিল,” বলেন আবু সাদিক।

আন্দোলনের শুরুর দিকে তাদের টার্গেট ছিল কোটা সংস্কার করা বলে উল্লেখ করে তিনি বলেন, উনিশ তারিখের পর থেকে আপনারা দেখেন নয় দফা সামনে আসে এই নয় দফার মধ্যেই কিন্তু একদফা ছিল।

আন্দোলনের মাস্টারমাইন্ড প্রসঙ্গে মি. সাদিকের বক্তব্য, “যারা শহীদরা আছে তারা হচ্ছে মূল মাস্টারমাইন্ড। এই শহীদদের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সকল ছাত্র সংগঠনের পরিকল্পনা ছিল, পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ আন্দোলনের ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে। এখানকার সকল সমন্বয়করা মাস্টারমাইন্ড ছিল। পাশাপাশি মাহফুজ আব্দুল্লাহ ভাইও একজন মাস্টারমাইন্ড ছিল।”

এ আন্দোলনের গতিবিধি অনুযায়ী দুটি পর্যায়ে বিভক্ত ছিল। প্রথমটি কোটা সংস্কার আন্দোলন, পরের ধাপে হয় গণঅভ্যুত্থান।

পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা এবং ষোলোই জুলাই রংপুরে আবু সাইদ হত্যার পর আন্দোলন ভিন্ন মাত্রা পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রদের হল ছাড়তে বাধ্য করার পর আঠারোই জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নামে।

সূত্র: বিবিসি বাংলা

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১২ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৪ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৪ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৯ ঘণ্টা আগে