প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য সহযোগিতা আরও জোরদারের আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলার।
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা এবং বিদ্যমান নন-ট্যারিফ বাধাগুলো অপসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই বাণিজ্য পরিবেশ আরও সহজ, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করার ওপর গুরুত্ব আরোপ করেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। বাংলাদেশ ইইউর সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী।
তিনি বলেন, রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে সরকার নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারে কাজ করছে। বিশেষ করে নন-ট্যারিফ বাধা কমানো, আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজ করা এবং ব্যবসায়ীদের বাস্তব সমস্যার কার্যকর সমাধানে সরকার আন্তরিক। ইতোমধ্যে আমদানি নীতি আদেশ মতামত প্রদানের জন্য ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার ব্যবসায়ীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে কাজ করছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গঠনমূলক আলোচনা ও যৌথ উদ্যোগের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের সঙ্গে ইইউর বাণিজ্য সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং বিদ্যমান বাধা দূরীকরণে বাংলাদেশ সরকারের ইতিবাচক উদ্যোগ প্রশংসনীয়। তবে কিছু জটিল বিষয় সমাধানে সময় লাগলেও সেগুলোর টেকসই সমাধান নিয়ে গভীরভাবে কাজ করা প্রয়োজন। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অভিজ্ঞতা ও মতামত দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
৬ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
৭ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতীম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
৮ ঘণ্টা আগে
রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা
১ দিন আগে