নতুন ডিসি পেল ৪ জেলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়

নীলফামারী, পটুয়াখালী, পিরোজপুর ও টাঙ্গাইল— দেশের এই চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখ নতুন জেলা প্রশাসকদের পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে। উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ প্রজ্ঞাপনে সই করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী, অর্থ বিভাগের আরেক উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর পিরোজপুরের ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলের ডিসি পদে বদলি করা হয়েছে।

এদিকে নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, টাঙ্গাইলের ডিসি শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে।

এই তিন কর্মকর্তা সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাদের ডিসির (উপসচিব পদধারীদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়) পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement