একাত্তরে গোলাম আযমরা কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন: টুকু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংসদ অধিবেশনে বক্তব্য রাখেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

১৯৭১ সালে তৎকালীন জামায়াত নেতা প্রয়াত গোলাম আযমসহ কিছু রাজনীতিবিদ ‘একাত্তরের কসাই’খ্যাত জেনারেল টিক্কা খানের সঙ্গে বৈঠক করে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, এসব রাজনীতিবিদ সাতচল্লিশকে (১৯৪৭ সালে ভারত ভাগ করে ভারত ও পাকিস্তান গঠন) মানেন নাই, একাত্তরকেও (১৯৭১ সালের মুক্তিযুদ্ধ) মানেন নাই। অথচ আজ তারাই সাতচল্লিশের বলিদান নিয়ে কথা বলেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় মন্ত্রী বলেন, একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী যখন রাজারবাগে পুলিশ হত্যা করে বিভীষিকা তৈরি করেছিল, জাতি যখন দিশেহারা, তখন আমরা মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা শুনে উজ্জীবিত হয়েছিলাম। কিন্তু দুঃখজনক বিষয়, তখন গোলাম আযমসহ কিছু রাজনীতিবিদ টিক্কা খানের সঙ্গে বৈঠক করে বাঙালিদের দমনে সহায়তার আশ্বাস দিয়েছিলেন।

ওই বৈঠকের কথা তুলে ধরে টুকু বলেন, ১৯৭১ সালের ৪ এপ্রিল ও পরে আবার গোলাম আযম ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে গভর্নর হাউজে টিক্কা খানের সঙ্গে দেখা করেন। তারা শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠন করে মুক্তিকামী বাঙালিদের ওপর অপরাধ চালিয়েছেন। এটা ইতিহাসের ধ্রুব সত্য।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, একাত্তর বাংলাদেশের প্রতিটি মানুষের গর্ব। একাত্তর না হলে আমরা আজ এই সংসদে বসতে পারতাম না। একাত্তর না হলে আমরা কেউ সংসদ সদস্য হতে পারতাম না। একাত্তর না হলে আমরা এই দেশের মন্ত্রী হতে পারতাম না।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, তাই আমি বলব— যারা বলেন সাতচল্লিশ, তারা সাতচল্লিশকেও মানেন নাই, একাত্তরকেও মানেন নাই। অথচ আজ সাতচল্লিশের বলিদান নিয়ে কথা বলেন। সাতচল্লিশকে তারা কেন বারবার সামনে নিয়ে আসেন, আমি বুঝি না।

বক্তব্যে জ্বালানিমন্ত্রী হিসেবে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতিও তুলে ধরেন ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, কিছুদিন আগেও পেট্রোল ও বিদ্যুৎ নিয়ে জনমনে উদ্বেগ ছিল। বিরোধী দলের সদস্যরাও এ নিয়ে কথা বলেছিলেন। কিন্তু আল্লাহর রহমতে এখন আর পেট্রোলের লাইন নেই, বিদ্যুতের লোডশেডিংও অনেক কমে গেছে।

এর মধ্যে জ্বালানি সংকট মোকাবিলায় গত সপ্তাহে সংসদে সরকারি দল ও বিরোধী দলের পাঁচজন করে সংসদ সদস্য নিয়ে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির প্রধান হিসেবে রয়েছেন জ্বালানিমন্ত্রী।

এ কমিটির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা সরকারি ও বিরোধী দল মিলে কমিটি করেছি, দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা নিরলস কাজ করছি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

১ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

২ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২ ঘণ্টা আগে

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

২ ঘণ্টা আগে
Advertisement