সীমান্তে গুলিবর্ষণে বাংলাদেশের উদ্বেগ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৬: ২৪
মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো (বাঁয়ে) ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন (ডানে)। ছবি: সংগৃহীত

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে বাংলাদেশ। এ সময় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন এলাকায় মিয়ানমার দিক থেকে বাংলাদেশে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে সীমান্ত পেরিয়ে গুলিবর্ষণের ঘটনায় ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হওয়ার বিষয়টি তুলে ধরে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উসকানিহীনভাবে বাংলাদেশ ভূখণ্ডের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের মধ্যে সুপ্রতিবেশী সম্পর্কের পরিপন্থি।

এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে এ ধরনের সীমান্তবর্তী গুলিবর্ষণের পূর্ণ দায় গ্রহণ করতে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে বলা হয়েছে, মিয়ানমারের অভ্যন্তরে কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যেকোনো সংঘাত যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় প্রভাব না ফেলে।

এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো এ ধরনের ঘটনা প্রতিরোধে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন। পাশাপাশি আহত বাংলাদেশি শিশুটি ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তুরাগ নদে আ.লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’

৫ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রী ভিক্ষার ঝুলি নিয়ে চীনে যান নাই: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির কাছ থেকে প্রকল্প সহায়তার বিষয়ে করা প্রশ্নে ‘বিব্রত’ হওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক প্রশ্নের রেশ ধরে তিনি বলেন, ‘উনি নগদ প্রাপ্তির কথা বললেন। ভাই, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই। এখানে উনি (প্রধানমন্ত্রী) ভিক্ষার ঝুলি নিয়ে

৬ ঘণ্টা আগে

‘মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ান’— অর্থমন্ত্রীর প্রতি জয়নুল আবেদীন ফারুক

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

৮ ঘণ্টা আগে

চীনের করিডোর প্রস্তাব খতিয়ে দেখছে বাংলাদেশ, সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের করিডোর প্রস্তাবটি সরকার খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো কোনো অবস্থান নেওয়া হয়নি। পরিবহন ব্যয় কমানোর সম্ভাবনাই এ প্রস্তাবে সরকারের আগ্রহের অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।

৮ ঘণ্টা আগে