ভূমিকম্প: গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান সরকারের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার সকালে ভূমিকম্পের পর ঢাকার সূত্রাপুরের এ ভবনটি (ছবিতে ডানে) হেলে পড়েছে। ছবি: রাজনীতি ডটকম

রাজধানী ঢাকাসহ সারা দেশেই অনুভূত হয়েছে ভূমিকম্প। এতে এরই মধ্যে ঢাকায় তিনজন ও নারায়ণগঞ্জে একজনের প্রাণহানির তথ্য মিলেছে। অনেক ভবন হেলে পড়াসহ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে সরকার।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এ দিন সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, নরসিংদীর মাধবদী এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। ঢাকা থেকে শুরু করে সারা দেশেই ভূকম্পন অনুভূত হয়েছে।

অন্তর্বর্তী সরকার বিজ্ঞপ্তিতে বলছে, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।

জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে জানিয়ে সরকার বলছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাৎক্ষণিকভাবে যেসব ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে সেগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে রেসপন্স করছেন।

কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে। নাগরিকদের নিরাপত্তা বিধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমেছে: বিদ্যুৎমন্ত্রী

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।

৯ ঘণ্টা আগে

আমাদের প্রত্যয় হোক— আর কোনো ফ্যাসিবাদ যেন কায়েম হতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’

৯ ঘণ্টা আগে

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা

রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৯ ঘণ্টা আগে

মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্পাঙ্গনের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

১০ ঘণ্টা আগে