প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, এই নির্বাচন যদি আমরা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ভালো করতে না পারি, তাহলে বিশ্বের কাছে আমরা জাতি হিসেবে লজ্জিত হব। আমরা নিন্দনীয় অবস্থায় চলে যাব। দেশের বর্তমান পরিস্থিতিতে ভালো নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নেই। কারণ দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সব প্রতিকূলতা মোকাবিলা করে হলেও নির্বাচন কমিশনকে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।
বুধবার (২২ অক্টোবর)) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য আয়োজিত নির্বাচনসংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভালো নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই। আমাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। সব ধরনের বাধা ও প্রতিকূলতা মোকাবিলা করেই নির্বাচন কমিশনকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।
জনগণের মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষায়, 'মানুষ বলছে, ভোট নাকি রাতেই হয়ে যায়। এ ধরনের অভিযোগ থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরই প্রমাণ করতে হবে যে আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারি।'
ইউএনওদের উদ্দেশে ইসি রহমানেল মাছউদ বলেন, আপনারাই মাঠপর্যায়ে নির্বাচন পরিচালনায় মূল ভূমিকা পালন করবেন। তাই নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।'

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবুও সম্প্রতি কয়েকটি দেশীয় গণমাধ্যম তার একটি সাক্ষাৎকার প্রচার করেছে, যা সরকারের নজরে এসেছে। তিনি বলেন, শুরুতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সতর্ক করা হবে।
৩ ঘণ্টা আগে
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের লেক রোডে নতুন এআই ক্যামেরা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৩ ঘণ্টা আগে
মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসআই সাইফুল আলমের নেতৃত্বে দেওয়া এই রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সময় বিগিউলের করুণ সুরে ভারী হয়ে ওঠে শহিদ মিনার প্রাঙ্গণের পরিবেশ।
৩ ঘণ্টা আগে
রাজধানীর একটি আইন কলেজের ছাত্র ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে সহকারী পুরোহিতের পেশায় থাকা এক তরুণকে টাকার জন্য রাতভর আটকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। সুভাষ দেউরী নামের ২৫ বছর বয়সী ওই তরুণকে মঙ্গলবার সকালে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
৪ ঘণ্টা আগে