কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার দুপুরে তাকে সেখানে হাজির হতে বলা হয়। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তবে কী কারণে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে—এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই বিস্তারিত জানায়নি।
উল্লেখ্য, এর আগে সোমবার ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছিল। ওই ঘটনার মাত্র দুই দিনের ব্যবধানে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো, যা কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতের ‘
সেভেন সিস্টারস’ অঞ্চল আলাদা করার বিষয়ে একজন বাংলাদেশি নেতার দেওয়া হুমকিমূলক বক্তব্যের পরদিনই বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়।
অন্যদিকে এনআই সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। যদিও সরকারিভাবে প্রাপ্ত হুমকির সুনির্দিষ্ট ধরন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সব মিলিয়ে পরস্পরের হাইকমিশনার তলবের ঘটনাকে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বৈঠক সূত্র জানিয়েছে, চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক আয়োজন করা হয়েছিল। সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে বৈঠক। তাতে ইতিবাচক আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এ বৈঠক থেকে।
৫ ঘণ্টা আগে
এ টি এম আজহার বলেন, ‘আপনারা জামায়াতকে নিষিদ্ধ করার কথা বলেছেন। শুধু একটা কথা বলছি, ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। এই শূন্যস্থান পূর্ণতা করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন?’
৬ ঘণ্টা আগে
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি এবং এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
এমন প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে থাকা অবস্থায় গত ২৫ জুন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছিলেন। তিনি সেদিন আজকের তারিখ থেকেই ভিসা চালুর ঘোষণা দেন। সে অনুযায়ীই শুরু হলো ভিসা কার্যক্রম।
৭ ঘণ্টা আগে