প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোনো দণ্ডিত ব্যক্তিকে ক্ষমতা করার জন্য রাষ্ট্রপতির যে ক্ষমতা, কোনো ধরনের নীতিমালা ছাড়া সেই ক্ষমতা কেন অবৈধ ও অসাংবিধানিক নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা সংক্রান্ত নীতিমালা করার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা জানতে চেয়েছেন আদালত।
সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রুল জারি করেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহসীন কবীর রকি। রিটের পক্ষে শুনানি করেন আবেদনকারী আইনজীবী ইশরাত হাসান নিজেই। তাকে সহযোগিতা করেন আইনজীবী রাশিদুল হাসান, তানজিলা রহমান ও ইফাত হাসান শাম্মি।
ইশরাত হাসান বলেন, রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার হয়েছে বিগত সরকারের আমলে। সাজাপ্রাপ্ত খুনিদের ক্ষমা করা হয়েছে। এতে জনমনে ন্যায়বিচার পাওয়া নিয়ে আশঙ্কা দেখা তৈরি হয়। ক্ষমতার এই অপব্যবহার রোধে নীতিমালা প্রণয়ন করা আবশ্যক।
নীতিমালা ছাড়াই সাজাপ্রাপ্ত কোনো আসামিকে ক্ষমা করতে রাষ্ট্রপতির ক্ষমতার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২০ জানুয়ারি জনস্বার্থে এই রিট করেন ইশরাত হাসান।
রিট আবেদনে বলা হয়েছে, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা রয়েছে। এই ক্ষমা করার ক্ষমতা অবাধ, যার কোনো নীতিমালা নেই। কে, কীসের ভিত্তিতে ক্ষমা পাচ্ছেন, তার কোনো নীতিমালা নেই। এটি সংবিধানের ৭, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, সংসদবিষয়ক সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

তিনি বলেছেন, ঘটনার সময় একটি এলএনজি কার্গো টার্মিনালের খুব কাছাকাছি অবস্থান করছিল। সেটিকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।
১১ ঘণ্টা আগে
মহেশখালীর বিকল হয়ে যাওয়া এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল পুরোপুরি সচল হতে আরও দুয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
১২ ঘণ্টা আগে
নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১২ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।
১২ ঘণ্টা আগে