৪৮ ঘণ্টার জন্য বন্ধ থাকবে এনআইডি সার্ভার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে আগামী ৪৮ ঘণ্টা নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বন্ধ থাকবে। ফলে এ সময় সাধারণ সেবা ক্রার্যক্রমও থাকবে বন্ধ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইসির সিস্টেম এনালিস্ট আক্তারুজ্জামান এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ থেকে শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা নির্বাচন কমিশন ডাটা সেন্টারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে বিধায় কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস), সিটিজেন পোর্টাল, প্রবাসী নাগরিক নিবন্ধন ও কল সেন্টার (তথ্য সেবা) সংক্রান্ত সব নাগরিক সেবা বন্ধ থাকবে।

তবে যেসব প্রতিষ্ঠান ইসির সঙ্গে চুক্তি করেছে তারা এ সময়ে সীমিত পরিসরে সেবা পাবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাকিবসহ ১৫ জনের নামে ২৫৭ কোটি টাকা আত্মসাৎ-পাচারের মামলার তদন্ত শেষ পর্যায়ে

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।

৩ ঘণ্টা আগে

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।

৫ ঘণ্টা আগে

প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি, অন্য সব শ্রেণিতে পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

৫ ঘণ্টা আগে

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে