এসএসসি-এইচএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ডিআরইউ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এইচএসসি-এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর কাছ থেকে সনদ নেন সাকিফ বায়েজিদ আহসান। ছবি: ঢাকা রিপোর্টার্স ইউনিটির সৌজন্যে

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য সন্তানদের মধ্যে ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান করা হয়েছে।

রোববার (০৭ জুলাই) সকালে সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

চলমান কোটাবিরোধী আন্দোলন প্রসঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, "বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন এবং সেটার সমাধান না হওয়ার আগেই হঠাৎ করে আমি রাস্তায় নেমে আসলাম এবং রাস্তা-ঘাট সব ব্লক করে দিলাম, স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্ন থাকতে পারে এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কি না।"

তিনি বলেন, "আইনের শাসনের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে এবং এটা যেহেতু উচ্চ আদালতে এখনো বিচারাধীন বিষয় এবং এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো রায় আমাদের সর্বোচ্চ আদালত দেবেন, এ বিষয়টি নিয়ে মন্তব্য করাটা আদালত অবমাননা হবে। আদালতের রায় আসার পর নির্বাহী বিভাগ বিষয়টি দেখতে পারে।"

ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান ও সংসদ সদস্য এজেডএম শফিউদ্দিন শামীম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আজিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মহি উদ্দিন, সঞ্চালনা করেন সংগঠনের কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ডিআরইউ’র সাবেক দপ্তর সম্পাদক এম বদিউজ্জামান, স্থায়ী সদস্য শাহীন হাসনাত ও আশুতোষ সরকার।

অনুষ্ঠানে এসএসসি-২০২৩ সালের ১২জন, এসএসসি-২০২৪ সালের ২১জন ও এইচএসসি-২০২৩ সালের ১১ জনসহ মোট ৪৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাদের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন শিক্ষামন্ত্রী।

সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আসাদুল্লাহিল গালিবকে সম্মাননা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো: শরীফুল ইসলাম।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা চাইল ৮০ পল্লী বিদ্যুৎ সমিতি

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামাঞ্চলে দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে জানিয়ে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি।

৩ ঘণ্টা আগে

নদী বাঁচাতে খুঁটিবিহীন সেতু চান পরিবেশ প্রতিমন্ত্রী

নদী বাঁচাতে এবং পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে হলে প্রচলিত খুঁটিযুক্ত সেতুর বদলে খুঁটিবিহীন বা ঝুলন্ত সেতু তৈরির আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে তিনি বলেছেন, পিলারভিত্তিক ব্রিজের ঐতিহ্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

৪ ঘণ্টা আগে

‘সমকামিতার’ অভিযোগ— ২ ঢাবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

হলের প্রাধ্যক্ষ ড. মো. আখতারুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর দুই শিক্ষার্থীর আসন বাতিল করে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জানান, এটিকে প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।

৫ ঘণ্টা আগে

৭ ধরনের মামলায় মধ্যস্থতার ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস

আইনগুলো হলো— পারিবারিক আদালত আইন, ২০২৩; পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩; যৌতুক নিরোধ আইন, ২০১৮; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; দণ্ডবিধি, ১৮৬০; সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১।

৬ ঘণ্টা আগে