ঢাকা লেডিস ক্লাবের কুসুমকলি’র শিক্ষার্থীদের ঈদ উপহার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা লেডিস ক্লাবের উদ্যোগে কুসুমকলি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থী, স্কুলের শিক্ষক, ক্লাবের কর্মচারীদের ঈদ উপহার বিতরণ। ছবি: সংগৃহীত

ঢাকা লেডিস ক্লাবের সমাজকল্যাণ বিভাগ পরিচালিত কুসুমকলি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থী, স্কুলের শিক্ষক, ক্লাবের কর্মচারী ও নিম্ন আয়ের পেশাজীবী কর্মচারীদের ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও নগদ টাকা প্রদান করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) স্কুলের ২৮২ জন শিক্ষার্থী ও শিক্ষক, ৩০ জন কর্মচারী এবং ১৫ জন গাড়িচালককে এই আর্থিক সুবিধা ও খাদ্যদ্রব্য দেওয়া হয়।

Kushumkoli School Eid Gift 02 Photo

কুসুমকলি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থী, স্কুলের শিক্ষক, ক্লাবের কর্মচারীদের ঈদ উপহার বিতরণ। ছবি: সংগৃহীত

ঢাকা লেডিস ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক রাফেয়া আবেদীন উপস্থিত থেকে এই কার্যক্রম তদারকি করেন। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি মনোয়ারা তাহির, সাহিত্য সম্পাদক ডেইজী নাছিম, সম্পাদক রোকসানা বার চৌধুরী, কোষাধ্যক্ষ নাজমা মোস্তফা চৌধুরী, ক্রীড়া সম্পাদক শাহানা পারভীন, সংস্কৃতি সম্পাদক নিম্মী চৌধুরী ও সদস্য ফরিদা আক্তার এবং শারমীন রহমান।

রাফেয়া আবেদীন বলেন, প্রতিবছর রমজান মাসে ঈদুল ফিতরের আনন্দ একত্রে ভাগ করে নেওয়ার জন্য এই অনুষ্ঠান করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে