প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদুল আজহায় সড়ক যাত্রায় ১২ দিনে ২১৬টি দুর্ঘটনায় ২১৫ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ২৭৮ জন। সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে মোটরসাইকেল যাত্রায়। ঈদযাত্রায় মোটরসাইকেলে গেছে ৫০ জনের প্রাণ।
মঙ্গলবার (২৫ জুন) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় তার সঙ্গে ছিলেন বিআরটির রোড সেফটি শাখার পরিচালক মাহবুব-ই রব্বানী।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদুল আজহার আগে ১১ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ছয় দিনে ১১২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০৯ জনের। প্রতিদিন গড়ে ১৮ জন নিহত হয়েছেন। ঈদের পরে ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত সাত দিনে ১২১টি সড়ক দুর্ঘটনায় ১২৩ জন নিহত হয়েছেন। ঈদের দিন ২০টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
বিআরটির পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬০টি দুর্ঘটনায় ৫৮ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সিলেট বিভাগে সাতটি দুর্ঘটনায় ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন।
এ পরিসংখ্যান আরও বলছে, ঈদযাত্রায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল যাত্রায়। মোটরসাইকেল যাত্রায় ৫০ জনের প্রাণ গেছে, শতকরা হিসেবে ৩৪ দশমিক ৭২ শতাংশ। বাস, মিনিবাস দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন; শতকরা হিসেবে ৬ দশমিক ২৫ শতাংশ। অটোরিকশা দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন, শতকরা হিসেবে ১৩ দশমিক ৮৯ শতাংশ।
ঈদযাত্রাকে কেন্দ্র করে গত ১৩ জুন থেকে ২৪ জুন পর্যন্ত বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৬৪ জেলার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সারা দেশে মোট ৩ হাজার ৩৩৯টি মামলায় ৮৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময়ে ৫৭টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
৪ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
৬ ঘণ্টা আগে
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
৬ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়
৬ ঘণ্টা আগে