জানাজা শেষে বাড়ি ফেরা হলো না তিনজনের

জামালপুর প্রতিনিধি
প্রতীকী ছবি

শেরপুরে জানাজা থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় দুই নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার রাতে জেলার নকলা উপজেরাল গড়ে পাইস্কা বাইপাস এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও গ্রামের সৈয়দ রহমানের স্ত্রী জবেদা বেগম (৭৫), গড়েরগাঁও এলাকার কফিল উদ্দিনের স্ত্রী আবেদা খাতুন (৫০) ও ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা গ্রামের সৈয়দ রহমানের ছেলে রাজা মিয়া (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচজন ফুলপুর এলাকায় এক আত্মীয়ের জানাজা শেষে অটোরিকশায় নালিতাবাড়ী যাচ্ছিলেন। ওই এলাকায় এলে নালিতাবাড়ী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাজা মিয়া ও জবেদা বেগম নিহত হন। আহত হন আরও তিনজন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে আবেদা বেগমের অবস্থার অবনতি হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর কৌশলে ট্রাকটি পালিয়ে গেছে।

নকলা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জনগণের ভাগ্যের পরিবর্তন ও জীবনমানের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শান্তি রক্ষার স্বার্থে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।’

৪ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ফখরুল-অলির মনোনয়ন বৈধ

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

৪ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় ঢাকায় ৫১১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

রোববার (১৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

৫ ঘণ্টা আগে

ঐতিহাসিক জয়ে ভিডিওকলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।

৫ ঘণ্টা আগে