প্রতিবেদক, রাজনীতি ডটকম

পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক মন্ত্রী দীপংকর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
দীপংকর তালুকদারকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে তথ্য সুনির্দিষ্টভাবে জানাননি তালেবুর রহমান। তিনি বলেন, সাবেক প্রতিমন্ত্রী একাধিক মামলার আসামি। রাজধানীর সোবহানবাগে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) তাকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন। এরপর গত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বহু নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। বাকিরা পলাতক। সরকার পতনের ছয় মাস পর গ্রেপ্তার হলেন সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
দীপংকর তালুকদার পাঁচ মেয়াদের নির্বাচিত সংসদ সদস্য। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সবশেষ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি সংসদীয় আসন থেকে জয় পেয়েছিলেন তিনি। মাঝে ২০০১ সালে ও ২০১৪ সালে অষ্টম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এর আগে নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকার গঠন করার পরও তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক দেলোয়ার হোসেন মনে করেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে বাংলাদেশ কতটা মানিয়ে নিচ্ছে, তা পরখ করে দেখবেন এই দূত। এছাড়া সার্জিও গোর একই সাথে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হওয়ায়, ভারতের দিক থেকে বাংলাদেশের রাজনীতি ও ভূ-রাজনীতি কীভাবে দেখা
৩ ঘণ্টা আগে
খসড়ায় গুমের ঘটনার তদন্ত পুলিশের কাছে ন্যস্ত করার কথা বলা হয়েছে। তবে পুলিশ অভিযোগ না নিলে ভুক্তভোগীর পক্ষে যে কেউ ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে নালিশি মামলা করতে পারবেন। অন্তর্বর্তী সরকারের আমলে এ-সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, তাতে এ ধরনের ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল জাতীয় মানবাধিক
১১ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচ দফা দাবিতে আগামীকাল (বুধবার) সকাল ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
১২ ঘণ্টা আগে