প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের (এসপি) পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন এসব এসপিকে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনের সময় তারাই নিজ নিজ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা এ প্রজ্ঞাপন জারি করেছে। উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় লটারির মাধ্যমে এসপিদের নির্বাচন করা হয়। এ সময় ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনার সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের শীর্ষ পর্যায় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরকে যোগ্য কর্মকর্তাদের তালিকা তৈরি করতে বলা হয়। সব ধরনের পক্ষপাত থেকে মুক্ত থাকতে লটারির মাধ্যমে এসপিদের পদায়নের সিদ্ধান্ত হয়।
পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, পুলিশ সুপার ও সমপদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে যারা আগে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, শুরুতেই তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫তম, ২৭তম ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি তালিকা করা হয়। ওই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়েছে ৬৪টি জেলার জন্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, কেবল এসপি নয়, নির্বাচনকালীন থানার ওসিদেরও নিয়োগ করা হবে লটারির মাধ্যমে। এর জন্য যোগ্য কর্মকর্তাদের তালিকা তৈরি করছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সুপারদের পদায়নের পর যোগ্য তালিকা থেকে ওসিদের নিয়োগের লটারি করার কথা রয়েছে।
নতুন নিয়োগ দেওয়া পুলিশ সুপারদের পূর্ণ তালিকা দেখুন এখানে—

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।
১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’
১১ ঘণ্টা আগে
রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১১ ঘণ্টা আগে
সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
১২ ঘণ্টা আগে