অটোরিকশা-নসিমন মুখোমুখি, প্রাণ গেল বাবা-ছেলের

পাবনা প্রতিনিধি
দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে নসিমনের (স্থানীয়ভাবে তৈরি শ্যালো ইঞ্জিনে চালিত তিন চাকার যান) মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের অবস্থাও গুরুতর।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সাঁথিয়া-পাবনা আঞ্চলিক সড়কের নন্দনপুরের হাটবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পাবনা সদর উপজেলার শ্রীপুরের ফৈজুড়ী এলাকার মো. আজিজুল (৪০) ও তার ছেলে আবু হুরাইরা (৩)। আহত তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি সাঁথিয়া থেকে পাবনার দিকে যাচ্ছিল। নসিমনটি বিপরীত দিক থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে পৌঁছালে নসিমন-অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার রেই নসিমনের চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে নসিমনটি জব্দ করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিকাশ-রকেট-নগদের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল

রুলে জানতে চাওয়া হয়েছে, বিকাশ, রকেট ও নগদের আরোপিত স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি, অসাংবিধানিক এবং বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রবিধানমালা, ২০২২-এর পরিপন্থি ঘোষণা করা হবে না।

১৭ ঘণ্টা আগে

গণঅভ্যুত্থানের চেতনার উলটো দিকে যাত্রার প্রচেষ্টা চলছে: আনু মুহাম্মদ

২০২৪ সালে জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছিল, সেটাকে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে উলটো দিকে যাত্রার ভয়াবহ প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের অর্জন যেভাবে জনগণের হাতছাড়া হয়ে গিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হচ্ছে।

১৭ ঘণ্টা আগে

২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দুই সাংবাদিক ও ২৫ জন নাট্যব্যক্তিত্ব এবং অভিনয়শিল্পীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দেওয়ার অভিযোগ জমা দেওয়া হয়েছে।

২০ ঘণ্টা আগে

সাবেক ২ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে অভিযোগ দাখিল করে।

২০ ঘণ্টা আগে