ডেস্ক, রাজনীতি ডটকম

প্রায় এক ঘণ্টা বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইবুক, মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং ছবি ও ভিডিও শেয়ারিং সেবা ইনস্টাগ্রামসহ মেটার বেশিরভাগ অনলাইন সেবা।
শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে মূল প্রতিষ্ঠান ‘মেটা’র এসব প্ল্যাটফর্মে বড় ধরনের সেবা বিঘ্নের খবর পাওয়া যায়। পরে রাত সোয়া ৮টার দিকে ধীরে ধীরে সেবাগুলো স্বাভাবিক হতে শুরু করে।
যুক্তরাজ্যভিত্তিক সেবা পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর থেকে ফেইবুক ব্যবহারকারীদের অভিযোগ দ্রুত বাড়তে থাকে। সবচেয়ে বেশি অভিযোগ আসে মোবাইল অ্যাপ ব্যবহারে সমস্যার বিষয়ে।
ডাউনডিটেক্টরের পরিসংখ্যান অনুযায়ী, মোট অভিযোগের ৫৬ শতাংশই ছিল অ্যাপ-সংক্রান্ত। এছাড়া ২৬ শতাংশ ব্যবহারকারী লগইন সমস্যার কথা জানান। ওয়েবসাইট ব্যবহারে সমস্যা হয়েছে বলে অভিযোগ করেন ১১ শতাংশ ব্যবহারকারী।
ব্যবহারকারীদের মন্তব্য বিশ্লেষণ করে দেখা গেছে, যুক্তরাষ্ট্র, কানাডা, রোমানিয়া, মিয়ানমার, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং ফিলিপিন্সসহ বিশ্বের নানা অঞ্চল থেকে সেবা বিঘ্নের অভিযোগ এসেছে।
বিভ্রাটের সময় অনেক ব্যবহারকারী ফেইবুক অ্যাপ চালু করতে, নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে কিংবা স্বাভাবিকভাবে সেবা ব্যবহার করতে সমস্যার মুখে পড়েন বলে জানিয়েছেন।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সমস্যার কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি।
ডাউনডিটেক্টর ব্যবহারকারীদের পাঠানো অভিযোগ এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য সেবা বিঘ্নের চিত্র প্রকাশ করে। ফলে অভিযোগের সংখ্যা ও পরিস্থিতি সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ফেইবুক ও মেটার অন্যান্য প্ল্যাটফর্মে একাধিকবার বড় ধরনের বিভ্রাট দেখা গেছে। তবে শুক্রবারের এ সেবা বিঘ্ন কতটা বিস্তৃত ছিল এবং কতজন ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা
২০ ঘণ্টা আগে
প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোয় বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।
১ দিন আগে
এআই নিয়ে মানুষের উদ্বেগ বাড়ার মধ্যেই জীববিজ্ঞান ও ওষুধবিজ্ঞানে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে অ্যানথ্রপিক।মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যানথ্রপিকের জীবনবিজ্ঞান বিভাগের প্রধান এরিক কডেরার-আব্রামস প্রতিষ্ঠানটির ওয়েট ল্যাব থাকার বিষয়টি নিশ্চিত করেন।
২ দিন আগে
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ১০ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
২ দিন আগে