প্রতিবেদক, রাজনীতি ডটকম

উত্তরায় বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এ দুর্ঘটনায় অন্তত ১৫০ জন আহত হয়েছেন, যাদের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। আহতদের মধ্যে দগ্ধ ৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (২১ জুলাই) দুপুরে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
অধ্যাপক সায়েদুর বলেন, আহত শিক্ষার্থীদের বেশির ভাগই দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউট, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও উত্তরার আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্তর্বতী সরকারের ছয়জন উপদেষ্টা অধ্যাপক সায়েদুরের সঙ্গে ছিলেন।
সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে প্রশিক্ষণ বিমানটি। কিছুক্ষণের মধ্যেই সেটি উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড বলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই এতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১টা ১৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। ১টা ২২ মিনিটে প্রথম তিনটি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট সেখানে উদ্ধারকাজ পরিচালনা করছে।
মাইলস্টোন কলেজের এক শিক্ষক জানিয়েছেন, বিমান বিধ্বস্ত হওয়ার সময় স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল। ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে হবে— এমন সময়ে দুর্ঘটনাটি ঘটে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্কুলের বাগানসংলগ্ন একটি ভবনের নীচতলায় বিমানের ইঞ্জিনে আগুন জ্বলছে, সেটা নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনের অন্যান্য তলা থেকে শিক্ষার্থীদের বের করে নেওয়া হচ্ছিল।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।
৬ ঘণ্টা আগে
প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প
৮ ঘণ্টা আগে
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
৯ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘পরিবর্তিত তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কার্যক্রমকে আধুনিক কমিউনিকেশন ব্যবস্থার আওতায় আনতে হবে। মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের ক
৯ ঘণ্টা আগে