প্রতিবেদক, রাজনীতি ডটকম

নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে সমন্বিত কাঠামোর অধীন চলবে ঢাকার সরকারি সাত কলেজের কার্যক্রম। এর অন্তর্বর্তী প্রশাসনিক দপ্তর বসবে ঢাকা কলেজে। এ ছাড়া দুই বছর মেয়াদে নতুন একজন প্রশাসকও নিয়োগ দেওয়া হবে সাত কলেজের জন্য।
ইউজিসি সূত্রে জানা গেছে, ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস অন্তর্বর্তী ব্যবস্থায় হতে যাচ্ছেন সাত কলেজের প্রশাসক। এ লক্ষ্যে তাকে আগামী দু্ই বছরের জন্য ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে চুক্তিভিত্তিতে নিয়োগও দিয়েছে সরকার।
রোববার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় অধ্যাপক ইলিয়াসকে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এখন তাকেই সাত কলেজের প্রশাসক করা হবে।
ঢাকার এই সাত সরকারি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এই সাতটি কলেজকে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। তবে প্রায় দুই লাখ শিক্ষার্থী ও এক হাজারের বেশি শিক্ষকের এই কলেজগুলোর শিক্ষা কার্যক্রম ও ব্যবস্থাপনায় ব্যাপক সমন্বয়হীনতার অভিযোগ ওঠে।
কলেজগুলোর শিক্ষার্থীরা অধিভুক্তি বাতিল করে নিজেদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় দাবি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানান। পরে তীব্র আন্দোলনের মুখে জানুয়ারিতে এই সাত কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পরে সরকার সিদ্ধান্ত নেয়— ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হবে সাত কলেজ। ৪০ শতাংশ ক্লাস অনলাইনে ও ৬০ শতাংশ ক্লাস সশরীর নেওয়ার চিন্তা রয়েছে এর অধীনে। এ ছাড়া সাত কলেজের ক্যাম্পাসগুলোতে অনুষদ ভাগ করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসংক্রান্ত কাজ সময়সাপেক্ষ হওয়ায় সরকার এ বিষয়ে সময় নেয়। সাত কলেজের শিক্ষার্থীরা সে সময় দিতে রাজি হলেও রোববারের মধ্যে প্রশাসক নিয়োগের আলটিমেটাম দেন শনিবার। সে আলটিমেটাম শেষ পর্যন্ত কাজে লাগল।
তবে শিক্ষার্থীদের দাবি রয়েছে আরও দুটি। প্রথমত, পাঁচ কার্যদিবসের মধ্যে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে’র রূপরেখা ও মনোগ্রাম প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, ৩০ কার্যদিবসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে।

শহরের বাইরে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। আর চিকিৎসা ঘাটতি এখনও দেশের মানুষের দারিদ্র্যের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
১ ঘণ্টা আগে
বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশি নাগরিকের পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতামাতার নাম বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু বা পুনঃইস্যুর আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দেশ-বিদেশে উচ্চতর শিক্ষা ও সামরিক প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি তিন
৪ ঘণ্টা আগে
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
৬ ঘণ্টা আগে