সাম্য হত্যার প্রতিবেদন ৭ দিনের মধ্যে: ডিএমপি কমিশনার

ঢাবি প্রতিনিধি
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন ডিএমপি কমিশনার। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার তদন্ত প্রতিবেদন আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিএমপি কমিশনার এস এম সাজ্জাত আলী। এ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাত ১১টার দিকে ছুরিকাঘাতের শিকার হন তিনি। বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন।

শনিবার (১৭ মে) বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

বৈঠকের পর জানানো হয়, সার্বিক বিষয় আলোচনা করতে রোববার (১৮ মে) বিকেল ৩টায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। সোহরাওয়ার্দী উদ্যানে স্থায়ী পুলিশ বক্স ও ঢাবিতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েনের বিষয়টিও বৈঠকের আলোচনায় উঠে আসে।

ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন, আমরা খুবই মর্মাহত। আমরা সাম্যের পরিবারের প্রতি সহানুভূতি জানাই। আগামী সাত দিনের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তদন্ত করে মামলার অভিযোগপত্র প্রকাশ করা হবে।

সাম্য হত্যা মামলার সার্বিক দায়িত্বে থাকা ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, আমরা এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছি। তারা ইনজুরড ছিল, তাই তাদের তেমনভাবে জিজ্ঞাসাবাদ করা যায়নি। আমরা আগামীকাল (রোববার) নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব। আশা করি, আগামী সপ্তাহের মধ্যে আমরা সব রহস্য উদ্‌ঘাটন ও হত্যায় জড়িত বাকিদের গ্রেপ্তার করতে পারব।

ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেন, আমরা গত ১৪ মে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিশন গঠন করেছি। আগামী ১৯ মে ওই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দেবে। সিসিটিভি ফুটেজ দিয়ে পুলিশকে সার্বিকভাবে সাহায্য করছি।

সাম্যের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন জানিয়ে উপাচার্য বলেন, আমরা গত শুক্রবারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও স্যার এ এফ রহমান হল মসজিদে মিলাদ মাহফিল আয়োজন করেছি। আমরা ১৫ মে সব শ্রেণি কার্যক্রম অর্ধদিবস স্থগিত করে শোক পালন করেছি।

সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন হলেও তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে এই উদ্যানকে রমনা পার্কের আদলে গড়ার চিন্তাভাবনা করছেন বলেও জানান ঢাবি উপাচার্য।

বৈঠকে ঢাবি উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চিকিৎসা ঘাটতি এখনও দারিদ্র্যের অন্যতম কারণ: ডা. জুবাইদা রহমান

শহরের বাইরে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। আর চিকিৎসা ঘাটতি এখনও দেশের মানুষের দারিদ্র্যের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

১ ঘণ্টা আগে

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশি নাগরিকের পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতামাতার নাম বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু বা পুনঃইস্যুর আবেদন করতে পারবেন।

৪ ঘণ্টা আগে

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক পরালেন প্রধানমন্ত্রী

ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দেশ-বিদেশে উচ্চতর শিক্ষা ও সামরিক প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি তিন

৪ ঘণ্টা আগে

১০ নদীবন্দরে সতর্কতা সংকেত, ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

৬ ঘণ্টা আগে