৪ বিশ্ববিদ্যালয়ে ৫ নতুন প্রো-ভিসি নিয়োগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয়, চট্টগ্রাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি এবং ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে পাঁচজন নতুন প্রো-ভিসি নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তিনজন বর্তমান প্রো-ভিসিকে অব্যাহতি দিয়ে তাদের মূল পদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন। একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি ড. মো. সফিকুল ইসলামকে।

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী। এ ছাড়া, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

অন্যদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) মোহাম্মাদ শামীম উদ্দিন খান, প্রো-ভিসি (প্রশাসন) ড. কামাল উদ্দিন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ রেজুয়ানুল হককে অব্যাহতি দিয়ে তাদের নিজ নিজ মূল পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনীতি/আরআইআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement